পবিপ্রবিতে উচ্চশিক্ষা বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

৩১ মে ২০২৩, ০৫:১২ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২৭ AM
ওয়ার্কশপে বক্তব্য দিচ্ছেন পবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত

ওয়ার্কশপে বক্তব্য দিচ্ছেন পবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত © টিডিসি ফটো

বাংলাদেশ এ্যাক্রেডিটেশন কাউন্সিলের আয়োজনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবিতে) ‘মোটিভেশনাল অন এ্যাকরেডিটেশন ইন হায়ার এডুকেশন’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৩১ মে) বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ এ্যাক্রেডিটেশন কাউন্সিল এর সদস্য অধ্যাপক ড. এস এম কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত। 

এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ এ্যাক্রেডিটেশন কাউন্সিল এর পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন পবিপ্রবির আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. কামরুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ এ্যাক্রেডিটেশন কাউন্সিল এর উপ-পরিচালক ড. রিতা পারভিন। ওয়ার্কশপে দক্ষিণাঞ্চলের বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালেয়র উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার, বিভাগীয় শাখা প্রধানগণ, আইকিউএসি সেল এর পরিচালক ও বিভিন্ন সরকারি কলেজের অধ্যক্ষবৃন্দ অংশগ্রহণ করেন। 

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়াই যে কারণে অনশন ভাঙলেন সোনম ওয়াং…
  • ২৫ জুলাই ২০২৬
রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২
  • ২৫ জুলাই ২০২৬
আসামে বন্যায় আরও ১৪ জনের মৃত্যু, মৃত বেড়ে ৬১
  • ২৫ জুলাই ২০২৬
প্রতিদিন কতটি চুল পড়া স্বাভাবিক, অতিরিক্ত ঝরলে কী করবেন?
  • ২৫ জুলাই ২০২৬
কালীগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে প্রাণ গেল রাজমিস্ত্রির
  • ২৫ জুলাই ২০২৬
পশ্চিম তীরে গুলিতে একই পরিবারের ৪ ফিলিস্তিনিসহ ২ ইসরায়েলি ন…
  • ২৫ জুলাই ২০২৬