পাকিস্তানের বদলে বিশ্বকাপে খেলতে আগ্রহী এক অপ্রত্যাশিত দল

২৮ জানুয়ারি ২০২৬, ০৭:৫৩ PM
টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি

টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি © সংগৃহীত

ব্যঙ্গ এবং রসবোধের জন্য পরিচিত আইসল্যান্ড ক্রিকেট ফের আলোচনায়। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে মজার এক পোস্টে বাংলাদেশের জায়গায় নিজেদের নাম বসিয়ে ট্রলের ঝড় তুলেছিল তারা। এবার পাকিস্তানের সম্ভাব্য বিশ্বকাপ বয়কট বিতর্কেও যুক্ত হলো তারা।

মূলত বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া ইস্যুতে পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভির মন্তব্যে যে জল্পনা-কল্পনা জেগেছে, সেই আগুনেই রীতিমতো ঘি ঢেলেছে তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়েই পাকিস্তানকে ট্রল করেছে আইসল্যান্ড।

এক পোস্টে আইসল্যান্ড ক্রিকেট লিখেছে, ‘পাকিস্তান যদি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তাহলে বদলি হিসেবে মাঠে নামতে প্রস্তুত রয়েছে তারা।’ 

পোস্টে রসিকতা করে তারা এ-ও উল্লেখে করেছে, ‘পাকিস্তানের সিদ্ধান্ত দ্রুত জানা দরকার। কারণ, আগামী ২ ফেব্রুয়ারি যদি তারা (পাকিস্তান) সরে দাঁড়ায়, তাহলে আমাদের কলম্বো পৌঁছানোর ফ্লাইট শিডিউল ঠিক করা কঠিন হয়ে যাবে। আর আমাদের ওপেনার নাকি ঘুমোতে পারে না!’

এর আগে, ভারতে যেতে অস্বীকৃতি জানানোয় বিশ্বকাপ থেকেই বাংলাদেশকে বাদ দেয় আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনকি পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ বয়কট করার কথাও ভাবছে পাকিস্তান।

যদিও ভেন্যু পরিবর্তনের দাবিতে আইসিসিকে একাধিকবার চিঠি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একাধিক বৈঠক হলেও শেষ পর্যন্ত কোনো সমাধান আসেনি। শুরু থেকেই বাংলাদেশের অবস্থানকে সমর্থন করে আসছিল পিসিবি, পাশাপাশি আইসিসিকে চিঠিও পাঠিয়েছিল তারা। তবে সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে বাংলাদেশকে বিশ্বকাপ থেকেই বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় আইসিসি। তাদের জায়গায় টুর্নামেন্টে সুযোগ পায় স্কটল্যান্ড।

ভেন্যু পরিবর্তন ইস্যুতে বিসিবির সঙ্গে আইসিসি অন্যায় করেছে বলে অভিযোগ করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। তিনি জানান, সরকার চাইলে বিশ্বকাপ বয়কট করতেও প্রস্তুত পাকিস্তান। এমন সিদ্ধান্তে দলে থাকা ক্রিকেটাররাও সমর্থন জানিয়েছেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গেও বৈঠক করেন নাকভি। পিসিবি চেয়ারম্যানের ভাষ্য অনুযায়ী, আগামী শুক্র অথবা সোমবার বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9