বিজ্ঞপ্তি প্রকাশ

যবিপ্রবির নতুন বর্ষে ভর্তির সুযোগ পাবেন ৯০৫ শিক্ষার্থী

০৭ মে ২০২৩, ০২:৩৩ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫২ AM
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

স্নাতক ২০২২-২৩ শিক্ষাবর্ষের জন্য ভর্তির যোগ্যতা ও শর্তাবলি প্রকাশ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। এ বছর ৭টি অনুষদের অধীনে ২৬টি বিভাগে মোট ৯০৫ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

বুধবার (০৩ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সদস্য সচিব প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এ, বি, সি ইউনিটভুক্ত বিভিন্ন বিভাগে ভর্তির জন্য উচ্চমাধ্যমিক/ সমমান পরীক্ষায় নির্দিষ্ট বিষয়বলি ও গুচ্ছ পরীক্ষায় নির্দিষ্ট ঐ বিভাগে ভর্তি হতে হলে কত মার্কস পেতে হবে, সেই সম্পর্কিত শর্তাবলি জানানো হয়।

আরও পড়ুন: নতুন বর্ষে ডেন্টালের ভর্তি শুরু ২৩ মে

এ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে শিক্ষার্থীদের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.just.edu.bd ভিজিট করতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ৯০৫টি আসন ছাড়াও মোট আসনের ৫% মুক্তিযোদ্ধা, ১% ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, ১% প্রতিবন্ধী এবং যবিপ্রবিতে কর্মরত শিক্ষক/কর্মকর্তা/কর্মচারিদের সন্তানদের জন্য ১% পোষ্য কোটা সংরক্ষন করা হয়েছে।

জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইবিতে বিশেষ খাবারের ব্যবস্থা 
  • ২৫ জুলাই ২০২৬
ছিটকে গেলেন নাহিদ রানা, শঙ্কায় লিটন-শরিফুলও
  • ২৫ জুলাই ২০২৬
৯ম শিক্ষক নিয়োগ নিয়ে নতুন নির্দেশনা মন্ত্রণালয়ের
  • ২৫ জুলাই ২০২৬
অফিস করবেন বঙ্গভবনে, থাকবেন কোথায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি?
  • ২৫ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১৫ আগস্ট বেসরকারি বিশ্ববিদ্যালয়ের…
  • ২৫ জুলাই ২০২৬
বান্দরবানে নৌকাডুবিতে নিখোঁজ বিইউপি শিক্ষার্থী নাহিয়ান
  • ২৫ জুলাই ২০২৬