প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল কখন, জানালেন ডিজি

২১ জানুয়ারি ২০২৬, ০৭:০৬ PM
প্রাথমিকের ডিজি

প্রাথমিকের ডিজি © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল তৈরির কাজ শেষ হয়েছে। আজ বুধবার (২১ জানুয়ারি) রাতেই এ ফল প্রকাশ করা হবে।

বুধবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ কথা জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবু নূর মো. শামসুজ্জামান।

প্রাথমিকের ডিজি বলেন, ‘ফল প্রকাশের কার্যক্রম শেষ। আশা করছি এক ঘণ্টার মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হবে। ফলাফলের সারমর্ম প্রেস বিজ্ঞপ্তি আকারে আপনাদের (সাংবাদিকদের) জানানো হবে।

ফল জানবেন যেভাবে:
ফলাফল প্রকাশিত হওয়ার পর প্রার্থীরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট dpe.gov.bd অথবা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd-এ লগইন করে তাদের ফলাফল (Check Result by Roll Number) দেখতে পারবেন। এছাড়া উত্তীর্ণ প্রার্থীদের মোবাইলে টেলিটকের মাধ্যমে এসএমএস (Primary Result SMS Notification) পাঠিয়েও জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরুর আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নফাঁসের গুজব, পরীক্ষা চলাকালীন ডিজিটাল জালিয়াতি ও ডিভাইসের মাধ্যমে অসাধু উপায় অবলম্বনের দায়ে ২০৭ জন প্রার্থীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। তবে পরীক্ষায় প্রশ্নফাঁসের সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আজ বিকেলে অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফলাফল খারাপ হওয়ায় এসএসসির কেন্দ্র সচিবকে অবরুদ্ধ করল শিক্ষা…
  • ১০ আগস্ট ২০২৬
ওয়ালটন নিয়োগ দেবে ইন্টারনাল অডিটর, আবেদন ২১ আগস্ট পর্যন্ত
  • ১০ আগস্ট ২০২৬
ভোলায় এসএসসিতে পাসের হার ৫৩.৭১, জিপিএ-৫ ও পাসে এগিয়ে মেয়েরা
  • ১০ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটির হাতেই শিক্ষক নিয়োগের ক্ষমতা, এনটিআরসিএ শুধ…
  • ১০ আগস্ট ২০২৬
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়োগ দেবে বিভিন্ন গ্রেডে, প…
  • ১০ আগস্ট ২০২৬
হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে পড়ে ছিলেন রক্তাক…
  • ১০ আগস্ট ২০২৬