নোবিপ্রবিতে সিগারেটসহ সকল ধরনের নেশা জাতীয় দ্রব্য বিক্রি নিষিদ্ধ

২০ জানুয়ারি ২০২৬, ০৯:০৭ PM
নোবিপ্রবিতে সিগারেটসহ সকল ধরনের নেশা জাতীয় দ্রব্য বিক্রি নিষিদ্ধ

নোবিপ্রবিতে সিগারেটসহ সকল ধরনের নেশা জাতীয় দ্রব্য বিক্রি নিষিদ্ধ © সংগৃহীহ ও টিডিসি সম্পাদিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাসে বিড়ি, সিগারেট ও সকল ধরনের নেশাজাতীয় দ্রব্য বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ক্যাম্পাসে অনুমোদনহীন দোকান ও স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ক্যাম্পাসের ভেতরে কোনো দোকান বা স্থাপনা নির্মাণ ও পরিচালনা করা যাবে না। ক্যাম্পাসে বর্তমানে যেসব দোকান ও স্থাপনা অনুমোদনহীনভাবে পরিচালিত হচ্ছে, সেগুলো আগামী তিন দিনের মধ্যে নিজ দায়িত্বে সরিয়ে নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এসব স্থাপনা অপসারণ না করলে প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ছাড়া অনুমোদনহীন দোকানে বিদ্যুৎ, গ্যাস ও পানিসহ সব ধরনের সংযোগ বিচ্ছিন্ন করা হবে। ক্যাম্পাসে কোনো দোকানে বিদেশি পণ্য, সিগারেট ও নেশাজাতীয় দ্রব্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট দোকান বন্ধসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, শৃঙ্খলা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‎জবি ছাত্রদলের কনসার্টে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নৌকা প্রতীক স্থগিত ও না ভোট যুক্ত করে নির্বাচনী বিধিমালা সং…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
দেশের ১১ জেলায় রাতের মধ্যেই ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বা…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসেই রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি, অন্ধকারে ৭০ পরিবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে এক টাকাও নেননি মুসাদ্দিক, ১২ মাস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬