পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে নোবিপ্রবির পাঁচ শিক্ষার্থী বহিষ্কার 

১৬ জানুয়ারি ২০২৬, ০৬:৪৩ PM , আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬, ১১:১১ PM
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) © সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অনুষ্ঠিত বিভিন্ন শিক্ষাবর্ষের টার্ম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে পাঁচ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে বহিষ্কারের বিষয়টি জানা যায়। যার মধ্যে এক শিক্ষার্থীকে ০১ (এক) বছর এবং বাকি চার শিক্ষার্থীকে ০৬ (ছয়) মাসের জন্য বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের একজন ০১ বছরের (দুই টার্ম) জন্য এবং বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের একজন, ব্যবসায় প্রশাসন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একজন, ইলেক্ট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একজন ও বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের একজন ০৬ মাস (এক টার্ম) বহিষ্কৃত হয়েছেন।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, টার্ম পরীক্ষা চলাকালীন সময়ে দোষণীয় কাগজপত্র (নকলের উপাদান) সঙ্গে রাখা ও তা থেকে দেখে লেখা এবং পর্যবেক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের দায়ে প্রধান পর্যবেক্ষক এসব শিক্ষার্থীদের সংশ্লিষ্ট পত্রের পরীক্ষা বাতিলসহ পরীক্ষার হল থেকে বহিষ্কার করে এবং শৃঙ্খলা বোর্ড এর সিদ্ধান্তক্রমে উক্ত শিক্ষার্থীর এই পত্রের পরীক্ষা বাতিলসহ ঐ দিন থেকে পরবর্তী ০১ (এক) বছর ও ০৬ (ছয়) মাসের জন্য বহিষ্কার করা হয়।

বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬