হাদির হত্যার প্রতিবাদে মিছিলে যোগ দেওয়ায় ছাত্রদল নেতার পদ স্থগিত

২৩ ডিসেম্বর ২০২৫, ১২:২৪ AM , আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ AM
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল ছাত্রদল

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল ছাত্রদল © টিডিসি সম্পাদিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহেদি হাসান বাঁধনের সাংগঠনিক পদ তিন মাসের জন্য স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণের অভিযোগে তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

আজ সোমবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহেদি হাসান বাঁধনের সাংগঠনিক পদ আগামী তিন (৩) মাসের জন্য স্থগিত করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

সংগঠন সূত্রে জানা যায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করায় মেহেদি হাসান বাঁধনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

আরও পড়ুন: জকসুতে শিবির প্যানেলের ভিপি–জিএসসহ চার প্রার্থীর ছবি বিকৃতি

পদ স্থগিত হওয়া ছাত্রদল নেতা মেহেদি হাসান বাঁধনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি এই মুহূর্তে এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারছেন না।

এ বিষয়ে নোবিপ্রবি ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা নেতৃত্ব বিপ্লবী শরীফ ওসমান হাদি ভাইকে ছাত্রদল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তিনি বলেন, হাদি হত্যার প্রতিবাদে নোবিপ্রবিতে ক্রিয়াশীল রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে একমাত্র ছাত্রদলই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে, অন্য কোনো রাজনৈতিক ছাত্রসংগঠন তা করেনি।

জাহিদ হাসান আরও বলেন, কেন্দ্রীয় ছাত্রদল সংগঠনের অভ্যন্তরীণ নিয়ম-শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্তের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে এবং তাঁদের কাছে সংগঠনের সাংগঠনিক সিদ্ধান্তই চূড়ান্ত।

এর আগে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে শরীফ ওসমান হাদিকে গুলি করে শহিদ করার প্রতিবাদে সারাদেশের মতো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। ওই মিছিলে দলমত নির্বিশেষে সব শিক্ষার্থীর অংশগ্রহণ দেখা গেলেও ছাত্রদলের নেতৃবৃন্দ অংশ নেননি। পরে ছাত্রদলের পক্ষ থেকে আলাদাভাবে বিক্ষোভ মিছিল করা হয়। তবে শিক্ষার্থীদের ওই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন নোবিপ্রবি ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহেদি হাসান বাঁধন।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬