হাদির ডিএনএ সংরক্ষণের নির্দেশ

২২ ডিসেম্বর ২০২৫, ০৮:০০ PM
ওসমান হাদি

ওসমান হাদি © ফাইল ফটো

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ডিএনএ নমুনা সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২২ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ এ আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা আসে।

আবেদনে উল্লেখ করা হয়, গত ১২ ডিসেম্বর পল্টন থানার বিজয়নগর এলাকায় দুষ্কৃতকারীদের গুলিতে আহত হন ৩৩ বছর বয়সী শরিফ ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে তিনি মারা যান।

আরও জানানো হয়, ১৯ ডিসেম্বর সন্ধ্যায় তার মরদেহ দেশে আনা হয় এবং পরদিন ২০ ডিসেম্বর সুরতহাল সম্পন্ন করা হয়। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. নাশাত জাবীন ময়নাতদন্তের পাশাপাশি ডিএনএ নমুনা সংগ্রহ করেন।

আদালত মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে ওই ডিএনএ নমুনা সিআইডির প্রোফাইলিং ল্যাবরেটরিতে সংরক্ষণের নির্দেশ দেন। একই সঙ্গে প্রোফাইলিং ও সংরক্ষণ কার্যক্রম পরিচালনার দায়িত্ব বাংলাদেশ পুলিশের চিফ ডিএনএ অ্যানালিস্ট ফরেনসিককে দেওয়া হয়েছে।

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সেঞ্চুরি সাব্বিরের, ড্রতে শেষ ম্যাচ
  • ১৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে যোগ দিলেন গ্রেটা থুনবার্গ
  • ১৩ অক্টোবর ২০২৬
উপজেলায় মিলবে মানসিক স্বাস্থ্যসেবা, যে সুখবর দিলেন স্বাস্থ্…
  • ১৩ অক্টোবর ২০২৬
অ্যাপোলো ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো বর্ণি…
  • ১৩ অক্টোবর ২০২৬
শেরপুরে আন্দোলনের মুখে বদলি মাকসুদা ইয়াসমিনকে নিতে নারাজ জা…
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ব্যাংক নিয়োগ দেবে এজেন্ট ব্যাংকিংয়ে, আবেদন ২২ অক্ট…
  • ১৩ অক্টোবর ২০২৬