২১ দিনের ছুটি শেষে খুলেছে শাহজালাল বিশ্ববিদ্যালয়

৩০ এপ্রিল ২০২৩, ১২:০৪ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:০৯ AM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

টানা ২১ দিন ছুটির পর খুলেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। রোববার (৩০ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান।

তিনি বলেন, ২৭ এপ্রিল পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষ হয়েছে। তবে ২৮ ও ২৯ এপ্রিল সাপ্তাহিক ছুটির দিন থাকায় আজ (৩০ এপ্রিল) থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও দাফতরিক কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে ১০ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম এবং ১২ এপ্রিল থেকে দাফতরিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এতে করে টানা ২১ দিন বন্ধ ছিল ক্যাম্পাসটি।

আরও পড়ুন: ছুটি শেষে রবিবার খুলছে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়

এদিকে, বন্ধের আগেই গত ০৬ জুলাই শাবিপ্রবি ছাত্রলীগকর্মী ইফতেখার আহমেদকে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলে প্রবেশে নিষিদ্ধের নোটিশ দেওয়া হয়েছে।

চাঁদাবাজি, দখলের অভিযোগে-বিতর্কে বিব্রত বিএনপি ও সরকার
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
‎পুলিশ ভেরিফিকেশনের নামে দলীয়করণের প্রতিবাদে জবিতে ছাত্রশক্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
যবিপ্রবিতে পরীক্ষার খাতা মূল্যায়নে চালু হচ্ছে কোডিং পদ্ধতি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ইবির ছাত্রী হলে নারী প্রভোস্ট চান আবাসিক শিক্ষার্থীরা
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬