সরকা‌রিকর‌ণের দা‌বিতে মানববন্ধন বেসরকারি কর্মচারী কল্যাণ পরিষদের

৩০ সেপ্টেম্বর ২০১৮, ০২:১২ PM

© ফাইল ফটো

চাকরি সরকারিকরণের দাবিতে মানববন্ধন করেছে খুলনা বিভাগের সরকারি কলেজের বেসরকারি কর্মচারী কল্যাণ পরিষদ। এসময় তিন দফা দাবিও জানিয়েছে তারা। 

রবিবার সকাল সাড়ে ৯টায় মহানগরীর শিববাড়ির মোড়ে এই কর্মসূচি পালন করে খুলনা বিভাগের সরকারি কলেজের বেসরকারি কর্মচারী কল্যাণ পরিষদ।

দাবিগুলো হচ্ছে কর্মরত কলেজে যোগদানের তারিখ থেকে রাজস্ব খাতে স্থানান্তর করা, রাজস্ব খাতে স্থানান্তরের তারিখ থেকে পে-স্কেল অনুযায়ী বকেয়া বেতন-ভাতাদি দেয়া ও ১৯৯১ সালের নিয়োগ বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষকে ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের নিয়োগের ক্ষমতা দেয়া।

মানববন্ধনে খুলনা বিভাগের বিভিন্ন সরকারি কলেজ থেকে আগত বেসরকারি কর্মচারীরা স্ব স্ব কলেজের ব্যানারে তাদের দাবি জানান। মানববন্ধনে সভাপতিত্ব করেন খুলনা বিভাগের সরকারি কলেজের বেসরকারি কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি লিটন দত্ত।

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক মুকাব্বের ফকির, সিনিয়র সহ সভাপতি সোহেল হোসেন, সহসভাপতি আরিফুর রহমান, প্রচার সম্পাদক- আব্দুল আউয়াল উপস্থিত ছিলেন।

স্বপ্নের মতো সেশন কাটাল বাংলাদেশ, অলআউট আফগানিস্তান
  • ১১ অক্টোবর ২০২৬
সৌদি বিমানবন্দরে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ
  • ১১ অক্টোবর ২০২৬
সুপারিশপ্রাপ্ত ২০০ বিচারকের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার …
  • ১১ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিকের পর হাসানের ফাইফার, মাঠেই দিলেন সিজদা
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে ফার্মাসিউটিক্যাল সায়েন্সেসের ২০ বছর পূর্তিতে আন্তর…
  • ১১ অক্টোবর ২০২৬
দেশজুড়ে পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়বে দিনের তাপমাত্রা
  • ১১ অক্টোবর ২০২৬