জ্বালানি তেল পাচার ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি

০৭ মার্চ ২০২৬, ০২:১৪ PM
প্রেস ব্রিফিংয়ে কথা বলছেন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান

প্রেস ব্রিফিংয়ে কথা বলছেন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান © সংগৃহীত

সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার ও অপব্যবহার রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাতক্ষীরার সীমান্ত এলাকাগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি, তল্লাশি ও মোবাইল টহল।

শনিবার (৭ মার্চ) দুপুর ১২টায় ভারত সীমান্তবর্তী ভোমরা জিরো পয়েন্টে সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়ন আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ ও মূল্য অস্থির হয়ে উঠেছে। এর প্রভাব মোকাবিলায় সীমান্ত এলাকায় জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি।

কাজী আশিকুর রহমান জানান, বিদেশি কার্গো যানবাহন কম জ্বালানি নিয়ে দেশে প্রবেশ করে স্থানীয়ভাবে ট্যাংক পূর্ণ করা বা বাংলাদেশি গাড়ি অতিরিক্ত জ্বালানি নিয়ে সীমান্ত অতিক্রমের মতো অনিয়ম ঠেকাতে কঠোর নজরদারি চালানো হচ্ছে। সাতক্ষীরা সদর ও কলারোয়ার বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি বিপণন তদারকি করা হচ্ছে এবং ভোমরা স্থলবন্দর এলাকায় বিশেষ তল্লাশি জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির পাশাপাশি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও সাধারণ জনগণের সহযোগিতা প্রয়োজন।

প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়নের উপ-অধিনায়ক সাদমান সাদিক, উপসহকারী পরিচালক মাসুম বেগ ও মিডিয়া কর্মকর্তা মিলন হোসেনসহ অন্য কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।

৩ হাজার শিক্ষকের পিএইচডি অর্জনে সহায়তার উদ্যোগ ইউজিসির, গবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
অধ্যক্ষ নিয়োগ দেবে ঢাকা কমার্স কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকেরা নতুন পে স্কেলে বেতন পাবেন কবে, কী বলছে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহ…
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের সংবাদ সম্মেলনের ডাক
  • ১৫ অক্টোবর ২০২৬
পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে অন্তত ১৭ শিশুর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬