আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সভাপতি রতন, মহাসচিব এনাম

২০ ডিসেম্বর ২০২৫, ১১:৪১ PM
বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন © টিডিসি ফটো

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের ১০১ সদস্য বিশিষ্ট গঠন করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের অংশগ্রহণে ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ সেশনের জন্য  দ্বিবার্ষিক এই কমিটি নির্বাচিত করা হয়। 

কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন এবং  মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার কৃষিবিদ মো. মনোয়ারুল ইসলাম এনাম। কমিটির প্রধান পৃষ্ঠোপোষক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ড. মোহাম্মদ মোস্তফা কামাল পাশা।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল্লাহ মৃধা এবং ১ নং যুগ্ম-মহাসচিব পদে কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক পদে নির্বাচিত হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. রেজাউর রহমান মিয়া রাজু। 

বর্তমানে বাংলাদেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫৯টি, এ সকল বিশ্ববিদ্যালয়ের অফিসারদের নিয়ে এই বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের ১০১ সদস্য বিশিষ্ট  গঠন করা হয়েছে।

ফ্রান্সকে রুখে দিল ইতালি
  • ০৩ অক্টোবর ২০২৬
মধ্যরাতে ঢাকা কলেজ শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬