ঢাকা বিশ্ববিদ্যালয় তার সন্তানকে বুকে নিয়েছে: ঢাবি ভিসি

২০ ডিসেম্বর ২০২৫, ০৫:২০ PM , আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৬ PM
ওসমান হাদির দাফন কার্যক্রমে অংশ নেন ঢাবি ভিসিও

ওসমান হাদির দাফন কার্যক্রমে অংশ নেন ঢাবি ভিসিও © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় তার সন্তানকে বুকে নিয়েছে। মা তার সন্তানকে আবার ফেরত পেয়েছে। আমরা তার জন্য দোয়া রাখি।

আজ শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে শহীদ শরীফ ওসমান হাদির দাফন কার্যক্রম শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, শহীদ হাদির পরিবারকে ঢাকা বিশ্ববিদ্যালয় তার সম্প্রসারিত পরিবারের অংশ হিসেবে বিবেচনা করে। আমরা মনে করি, তার পরিবার আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় পরিবারেরই অংশ। এই কঠিন সময়ে ধৈর্য ও সাহসের সঙ্গে যে সহযোগিতা তারা করেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন কবরস্থানটি কেবল একটি দাফনস্থল নয়, এটি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ সম্মান জানানোর একটি প্রতীক।

‘‘আপনারা জানেন, এখানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধি রয়েছে। মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের একাধিক সন্তানও এখানে শায়িত আছেন। এই স্থানে শহীদ হাদিকে দাফনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় তার সন্তানের প্রতি সম্মান জানিয়েছে।’’

ভিসি বলেন, হাদির দাফনের বিষয়ে শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ সিন্ডিকেটের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়- পরিবারের সম্মতি নিয়ে শহীদ হাদিকে এই কবরস্থানে দাফন করা হবে। সিন্ডিকেট সভায় আবেগ ও গভীর সহমর্মিতার সঙ্গে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়।

‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটে ছাত্রদের আন্দোলনের মুখে নয়, প্রশাসন রিপ্লেসের অংশ হি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শে…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬