রাসুল (স.) জীবনী নিয়ে সহজ ভাষায় বই লিখতে চান আসিফ নজরুল

০৭ মার্চ ২০২৬, ০২:২৫ PM , আপডেট: ০৭ মার্চ ২০২৬, ০৩:০০ PM
ড. আসিফ নজরুল

ড. আসিফ নজরুল © সংগৃহীত

রাসুল (স.) জীবনী নিয়ে সহজ ভাষায় বই লিখতে চান বলে জানিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ শনিবার (৭ মার্চ) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমন আগ্রহের কথা জানান তিনি। 

পোস্টে তিনি লেখেন, কয়েক বছর আগে আমি হজ্ব করে আসি। এরপর ধর্মীয় বিষয়ে জানার আগ্রহ বৃদ্ধি পায়। আমাদের মহানবী (সা:) এর জীবনী পড়ি বেশকিছু। মনে একটা প্রবল ইচ্ছে জন্ম নেয়, সহজ ভাষায় উনার জীবনী লেখার। মানুষের পথপ্রদর্শক ছাড়াও, ব্যবসা, যুদ্ধপরিচালনা, কূটনীতি, দেশশাসন, মানবাধিকার ইত্যাদি ক্ষেত্রে উনার অসামান্য সাফল্যকে তুলে ধরার। 

তিনি আরও লেখেন, এটা অনেক বড় কাজ, অনেক বিশাল। তবু আমি সাহস করে প্রস্তুতির কাজ শুরু করি। এরমধ্যে দেশে সরকার পরিবর্তন হয়। আমার পুরো পৃথিবী বদলে যায়। লেখালেখি দুরের কথা, এগুলো নিয়ে ভাবার সময় পর্যন্ত পেতাম না।   
আল্লাহ্-র রহমতে এখন আবার স্বাভাবিক জীবনে ফেরত এসেছি। আবার আমার মনে পুরানো ইচ্ছেটা জাগ্রত হচ্ছে। ইনশাল্লাহ্ শুরু করবো। আপনারা দোয়া করবেন।

শেখ হাসিনার উপদেষ্টা ঢাকায় আটক
  • ০৪ নভেম্বর ২০২৬
শত বছর পর কানসাসে ডেমোক্র্যাট সিনেটর, ‘ভেটো’ দেওয়ার হুমকি ট…
  • ০৪ নভেম্বর ২০২৬
এইচএসসিতে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ জানাল …
  • ০৪ নভেম্বর ২০২৬
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষা পরিচালনা কমিটি…
  • ০৪ নভেম্বর ২০২৬
টানা ২ দফায় সোনার দামে বড় লাফ, আজ ভরি কত?
  • ০৪ নভেম্বর ২০২৬
কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণই ডেমোক্র্যাটদের হাতে, কী কী …
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950