সৈনিক নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, আবেদন এসএসসি পাসেই

০৭ মার্চ ২০২৬, ০২:১০ PM
সৈনিক নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী

সৈনিক নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিষ্ঠানটি ‘সৈনিক’ পদে ট্রেড-২–এর (বিশেষ পেশা) অধীনে এই নিয়োগ দেবে। ট্রেড-২ (বিশেষ পেশা)-এর পেশাসমূহ হলো কুক (মেস), কুক (ইউনিট), কুক (হাসপাতাল), ব্যান্ডসম্যান, পেইন্টার, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, কার্পেন্টার ও টিন স্মিথ। আবেদন ৮ মার্চ থেকে শুরু হয়ে চলবে ৭ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী;

পদের নাম: সৈনিক;

পদসংখ্যা: নির্ধারিত নয় (৮ ক্যাটাগরির পদ);

ট্রেড-২ (বিশেষ পেশা) এর পেশাসমূহ—

কুক (মেস), কুক (ইউনিট), কুক (হাসপাতাল), ব্যান্ডসম্যান, পেইন্টার, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, কার্পেন্টার ও টিন স্মিথ। 

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: সরকারি বিধি মোতাবেক প্রাপ্য হবেন;

আরও পড়ুন: অফিসার ক্যাডেট নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী

শিক্ষাগত যোগ্যতা—

*এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ ন্যূনতম ২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে;

*জিপিএ-৩ বা ততোধিক জিপিএপ্রাপ্ত প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে ট্রেড-১–এ স্থানান্তরের সুযোগ রয়েছে;

পেশাগত যোগ্যতা—

*কুক পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের রান্নায় পারদর্শী হতে হবে;

*ব্যান্ডসম্যান পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্রে (ড্রাম, ব্রাসব্যান্ড ক্ল‍্যারিনেট, ব্যাগ পাইপ, ট্রামপেট ইত্যাদি) পারদর্শী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;

*পেইন্টার/পেইন্টার অ্যান্ড ডেকোরেটর পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের পেইন্টিং কাজের ওপর পারদর্শীতা থাকতে হবে; 

*কার্পেন্টার পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের কাঠমিস্ত্রির কাজে পারদর্শী হতে হবে;

*টিন স্মিথ পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের ঝালাইয়ের কাজে পারদর্শী হতে হবে;

আরও পড়ুন: সার্জেন্ট নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন শুরু ৮ মার্চ

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদন ফি—

আবেদন ফি বাবদ ৩০০ টাকা (ভর্তি পরীক্ষার ফি বাবদ ২০০ এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০ টাকা) জমা দিতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ৭ এপ্রিল ২০২৬;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: দৈনিক ইত্তেফাক, ৪ মার্চ ২০২৬, পৃষ্ঠা ৩

তারকা এক ফুটবলারকে নিয়ে শঙ্কায় আর্জেন্টিনা
  • ১২ জুলাই ২০২৬
মসজিদ পরিদর্শনে গিয়ে ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার ফুটবলার…
  • ১২ জুলাই ২০২৬
নবীনদের স্বপ্নযাত্রায় এডাস্টের বর্ণাঢ্য নবীন বরণ ও সাংস্কৃত…
  • ১২ জুলাই ২০২৬
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহ…
  • ১২ জুলাই ২০২৬
ফরিদপুরে বাস চাপায় নিহত ৫, একাধিক যানবাহনে আগুন
  • ১২ জুলাই ২০২৬
পিছিয়ে যেতে পারে ইংল্যান্ড-নরওয়ে কোয়ার্টার ফাইনাল ম্যাচ
  • ১১ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence