পে স্কেল নিয়ে ভাইরাল সেই বিজ্ঞপ্তিটি ভুয়া

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৬ PM
পে স্কেল নিয়ে ভাইরাল সেই বিজ্ঞপ্তিটি ভুয়া

পে স্কেল নিয়ে ভাইরাল সেই বিজ্ঞপ্তিটি ভুয়া © সংগৃহীত

পেস্কেল নিয়ে ভাইরাল হওয়া বিজ্ঞপ্তটি ভুয়া বলে জানিয়েছে দ্য ডিসেন্ট। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানানো হয়। জানা গেছে, বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদের নামে ভাইরাল হয় ২০ দফা দাবি সম্বলিত একটি বিবৃতির প্যাড। 

প্যাডে উল্লিখিত মোবাইল নম্বরে কল করলে সংগঠনটির সদস্য সচিব মো. মাহমুদুল হাসানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, তাদের নামে ছড়ানো ২০ দাবির বিবৃতিটি রিলিজটি ভুয়া। ভুয়া বিবৃতিটির প্রথম দফায় লেখা হয়েছিল ‘পে স্কেল না দিলে নির্বাচন বয়কট’।

এর আগে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে সমাবেশ করেন সরকারি কর্মচারীরা।

ট্যাগ: পেস্কেল
হাঁটার নতুন কৌশল ‘ইন্টারভ্যাল ওয়াকিং ট্রেনিং’, মেদ ঝরাতে জে…
  • ২৬ অক্টোবর ২০২৬
পবিপ্রবিতে র‍্যাগিং-নির্যাতনের দায়ে ১১ শিক্ষার্থীর অর্থদণ্ড…
  • ২৬ অক্টোবর ২০২৬
মেয়াদ শেষ হলেও শপথ নিতে পারেননি রাবির সিনেট ছাত্র প্রতিনিধি…
  • ২৬ অক্টোবর ২০২৬
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে গ্লোবাল মিডিয়া ও তথ্য সাক্ষরতা…
  • ২৬ অক্টোবর ২০২৬
চিনি কি সত্যিই শরীরের জন্য বিষ, যা বলছেন পুষ্টিবিদরা
  • ২৬ অক্টোবর ২০২৬
আনসার-ভিডিপিতে ২২৮ পদে চাকরি, আবেদনে বাকি ৩ দিন
  • ২৬ অক্টোবর ২০২৬