অধ্যক্ষ নিয়োগ দেবে ঢাকা কমার্স কলেজ

১৫ অক্টোবর ২০২৬, ০১:৩৯ PM , আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, ০১:৫৯ PM
ঢাকা কমার্স কলেজ

ঢাকা কমার্স কলেজ © সংগৃহীত

ঢাকা কমার্স কলেজে অধ্যক্ষ পদে নিয়োগের জন্য পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ পদে আবেদনের জন্য প্রার্থীদের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণি থাকতে হবে। পাশাপাশি কলেজ পর্যায়ে শিক্ষক হিসেবে অন্তত ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আগ্রহী প্রার্থীদের আগামী ১ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদনপত্র কলেজ অফিসে পৌঁছাতে হবে।

পদের নাম: অধ্যক্ষ

পদসংখ্যা: বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই

বয়সসীমা: ন্যূনতম ৫০ বছর, সর্বোচ্চ ৫৮ বছর

বেতনক্রম: ৭৮,০০০-৯০,৩৮০ টাকা

অন্যান্য সুযোগ-সুবিধা: মূল বেতনের ৫০ শতাংশ বাড়িভাড়া, মাসিক চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকা এবং কলেজের দেওয়া অন্যান্য আর্থিক সুযোগ-সুবিধা।

আবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতা: আবেদনকারীদের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণি থাকতে হবে। স্নাতক পর্যায়ে পাঠদানকারী কোনো কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অধ্যাপক, সহযোগী অধ্যাপক বা সহকারী অধ্যাপক পদে কর্মরত ব্যক্তিরা আবেদন করতে পারবেন।

প্রার্থীদের স্নাতক পর্যায়ে অন্তত পাঁচ বছরসহ কলেজ পর্যায়ে শিক্ষক হিসেবে মোট ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ হিসেবে তিন বছর অথবা সহকারী অধ্যাপক হিসেবে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

তবে উচ্চমাধ্যমিক কলেজের অধ্যক্ষ হিসেবে পঞ্চম গ্রেডে তিন বছরের অভিজ্ঞতাসহ মোট ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলেও আবেদন করা যাবে।

জিপিএপ্রাপ্ত প্রার্থীদের বিভাগ বা শ্রেণি নির্ধারণের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের প্রণীত নিয়ম প্রযোজ্য হবে। উচ্চতর ডিগ্রিধারী প্রার্থীরা অগ্রাধিকার পেতে পারেন।

আরও দেখুন: শাবিপ্রবিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব কাগজপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি জমা দিতে হবে।

আবেদনপত্রের সঙ্গে অধ্যক্ষ, ঢাকা কমার্স কলেজ বরাবর ১ হাজার ৫০০ টাকার অফেরতযোগ্য পে-অর্ডার জমা দিতে হবে। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

আগে যারা আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তাদের আগের আবেদন বহাল থাকবে।

আবেদনের শেষ: আবেদনপত্র আগামী ১ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে কলেজ অফিসে পৌঁছাতে হবে।

ঠিকানা: ঢাকা কমার্স কলেজ, কলেজ রোড, রাইনখোলা, মিরপুর, ঢাকা-১২১৬।

বিস্তারিত জানতে নিচে দেখুন।

৭ বছরের সাধনা, অসংখ্য নির্ঘুম রাত আর বুকভরা স্বপ্নের পর আমা…
  • ১৫ অক্টোবর ২০২৬
দেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
  • ১৫ অক্টোবর ২০২৬
ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ৩ পদে চাকরি, আবেদন ১৫ দি…
  • ১৫ অক্টোবর ২০২৬
সব স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত
  • ১৫ অক্টোবর ২০২৬
৩ হাজার শিক্ষকের পিএইচডি অর্জনে সহায়তার উদ্যোগ ইউজিসির, গবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
অধ্যক্ষ নিয়োগ দেবে ঢাকা কমার্স কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬