দ্বিতীয় ধাপের তালিকায়ও নাম এলো না ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাইয়ুমের

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ PM , আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ AM
আব্দুল কাইয়ুম

আব্দুল কাইয়ুম © সংগৃহীত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫-এর ফলাফলের ভিত্তিতে দ্বিতীয় দফায় নিয়োগপত্র দেওয়া হচ্ছে বিভিন্ন জেলায়। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করা আব্দুল কাইয়ুম দ্বিতীয় ধাপেও নিয়োগপত্র পাননি। তিনি ফেনী জেলার বাসিন্দা।

সোমবার (২৮ অক্টোবর) রাতে হতাশ হয়ে আব্দুল কাইয়ুম নিজের ফেসবুক আইডিতে এ নিয়ে পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, দ্বিতীয় ধাপেও নিয়োগপত্র পাইনি। কি বলব ভাষা হারিয়ে ফেললাম।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সহকারী শিক্ষকদের নিয়োগপত্র জারির আদেশ জারি হলেও তালিকায় আব্দুল কাইয়ুমের নাম ছিল। পরে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে তিনি লিখেছেন, ‘একটা দুঃস্বপ্নের রাত। আমার জীবনের সবচেয়ে বড় ট্রমা মনে হয় আজকে পেলাম। যোগ্যতা দিয়ে জীবনের প্রথম জব পেয়েও ভেরিফিকেশনে বাদ পড়লাম।’

আরও খবর: ১ অক্টোবর পর্যন্ত প্রাথমিকের নিয়োগপত্র পাবেন প্রার্থীরা: শিক্ষামন্ত্রী

এদিকে সোমবার সচিবালয়ে ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে এ বিষয়ে জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে ১ অক্টোবর পর্যন্ত প্রাথমিকের নিয়োগপত্র দেওয়ার কাজ চলবে জানিয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রাথমিক শিক্ষক নিয়োগের বিষয়টি গুরুত্বপূর্ণ। অনেকেই অনেক কথা বলেছেন, কেউ কেউ বাবার কাছে-মায়ের কাছে আত্মহত্যার পথ বেছে নেওয়ার কথা বলছেন।

তিনি বলেন, ‘কিন্তু ইট ওয়াজ নট ফাইনাল। আমি দেখেছি কিছু কিছু মিডিয়া বিভ্রান্তিকর নিউজ দিয়েছে, তাতেই অস্থিরতা সৃষ্টি হয়েছে। কিন্তু কেউ খতিয়ে দেখেননি যে বিষয়টি কোথায়।’

অধ্যক্ষ আজিজীর বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মাদ্রাসা অধিদ…
  • ৩০ অক্টোবর ২০২৬
রাতে ঘুম আসে না? সহজ ৩ ধাপে ঘুমের প্রস্তুতি নেবেন যেভাবে
  • ৩০ অক্টোবর ২০২৬
ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়ে ফারুকীর পোস্ট, ‘মানসিক স্বাস্থ্…
  • ৩০ অক্টোবর ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
  • ৩০ অক্টোবর ২০২৬
ভোট কারচুপির অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
  • ৩০ অক্টোবর ২০২৬
ক্লাস ফাঁকি দিয়ে পার্কে ঘোরাঘুরি, ইউএনওর অভিযানে ধরা
  • ২৯ অক্টোবর ২০২৬