সহকারী শিক্ষক পদে নিয়োগপত্র বঞ্চিতরা © টিডিসি সম্পাদিত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা নিয়োগপত্র প্রকাশের অগ্রগতির জন্য দুপুর ১টা পর্যন্ত অপেক্ষা করবেন। এ সময়ের মধ্যে বাকি জেলাগুলোর নিয়োগপত্র দেওয়ার কার্যক্রমে অগ্রগতি না হলে আবারও রাজধানীর শাহবাগে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তারা।
নিয়োগপত্র বঞ্চিত প্রার্থীরা বলেন, আমাদের বিভিন্ন জেলায় নিয়োগপত্র দেওয়া শুরু হয়েছে। আরও কিছু জেলার কাজ পেন্ডিং আছে। আমাদের ৪৬টা জেলা অলরেডি দেওয়া হয়ে গেছে। বাকিগুলোর অগ্রগতি না দেখবো। এটার জন্য একটু অপেক্ষা করছি। দুপুর পর্যন্ত অপেক্ষা করব।
তারা আরও বলেন, আমরা লাইব্রেরির সামনে অবস্থান করছি এখন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগাযোগ রাখছি। দুপুর একটা পর্যন্ত সেন্ট্রাল লাইব্রেরির সামনেই থাকব। কিন্তু তখনও যদি আশানুরূপ অগ্রগতি না পাই তাহলে আবারও শাহবাগ ফিরবো।
আরও দেখুন: মেরিন ড্রাইভে চান্দের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, ১ পর্যটক নিহত
এর আগে নিয়োগপত্র না পাওয়ার প্রতিবাদে রবিবার (২৭ সেপ্টম্বর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন বঞ্চিত প্রার্থীরা। টানা ৮ ঘণ্টা সেখানে অবস্থানের পর রাতে তারা কর্মসূচি শেষ করেন। এরপর সোমবার (২৮ সেপ্টম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অবস্থান নেন তারা।