সিনিয়র স্টাফ নার্স নিয়োগে আবেদন চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে © সংগৃহীত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। প্রতিষ্ঠানটি শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারে ১০ম গ্রেডে 'সিনিয়র স্টাফ নার্স' নিয়োগে ১৭ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৭ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ঢাকা বিশ্ববিদ্যালয়;
পদের নাম: সিনিয়র স্টাফ নার্স;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);
আরও পড়ুন: অপসোনিন ফার্মা নিয়োগ দেবে মেডিকেল প্রমোশন অফিসার, সরাসরি মৌখিক পরীক্ষা ৩ অক্টোবর
অন্যান্য সুযোগ-সুবিধা: বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
আবেদনের যোগ্যতা—
*এসএসসি/এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৩.০০ থাকতে হবে;
*নার্সিংয়ে জিপিএ ৪ স্কেলে ন্যূনতম ২.৭৫-সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। অথবা,
*ডিপ্লোমা ইন নার্সিং/ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি সার্টিফিকেট থাকতে হবে এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিল থেকে নিবন্ধিত হতে হবে;
*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়;
আরও পড়ুন: মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মেরী স্টোপস, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র সংশ্লিষ্ট ঠিকানায় ডাকযোগে/সরাসরি পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন;
আবেদন ফি—
আবেদন ফি বাবদ ৭৫০ টাকা জমা দিতে হবে;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়, কক্ষ নম্বর ২০৩ বরাবর আবেদনপত্র পাঠাতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ৭ অক্টোবর ২০২৬;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, ওপরের বিজ্ঞপ্তি দেখুন।
সূত্র: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট