সরকারি চাকরিতে পাশকৃত প্রার্থীদের বাতিলের প্রতিবাদে রাকসুর মানববন্ধন

২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ PM
মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)।

মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। © টিডিসি ফটো

সরকারি চাকরিকে দলীয়করণের উদ্দেশ্যে ভেরিফিকেশনের নামে পাশকৃত প্রার্থীদের অবৈধভাবে বাতিলের অভিযোগ তুলে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধন করেন তারা। 

এ সময় রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সাইয়েদা হাফসা বলেন, আমরা কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি সরকারি চাকরিতে উত্তীর্ণ হওয়ার পরেও প্রার্থীদের ভেরিফিকেশনের নামে বাদ দেওয়া হয়েছে। এতে পরীক্ষায় পাস করার পরও কেন প্রার্থীরা বাদ পড়েছে, তাদের সেটা জানানো হয়নি। তাদের কেন বাদ দেওয়া হলো সরকারকে সেটা স্পষ্ট করতে হবে। প্রার্থীদের বিরুদ্ধে স্পষ্ট কোনো প্রমাণ না দিতে পারলে অবিলম্বে তাদেরকে চাকরিতে নিয়োগ দিতে হবে।

রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, প্রত্যেকটা জায়গায় সরকার দলীয়করণ করে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। ভেরিফিকেশনের নামে সরকার আবার প্রহসন শুরু করেছে। ভেরিফিকেশনের যদি এতই দরকার হয়, তাহলে পরীক্ষার আগে ভেরিফিকেশন করা উচিত। পরীক্ষার্থীরা কষ্ট করে প্রিলি, লিখিত এবং ভাইভায় উত্তীর্ণ হওয়ার পর কেন তাদের বাদ দেওয়া হবে। তাই বলতে চাই, অবিলম্বে ভেরিফিকেশনের নামে বাদ দেওয়া প্রার্থীদের চাকরিতে নিয়োগ দিতে হবে।

এ সময় রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ভেরিফিকেশনের নামে শিক্ষার্থীদের উপর স্বৈরাচারি আচরণ করা হয়েছে। এতে শিক্ষার্থীদের বোবা কান্না আমরা দেখেছি। এই বোবা কান্না যদি তারেক রহমানের কানে না পৌঁছে। শিক্ষার্থী কান্না তারেক রহমানের মসনদ কাঁপিয়ে দেওয়ার আগেই আজকে এখানে উপস্থিত হয়েছি। ভেরিফিকেশনের নামে দলীয়করণের পাঁয়তারা বন্ধ না করলে সারাদেশের শিক্ষার্থীরা আপনাদের জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে।

মানববন্ধনে রাকসু, হল সংসদের নেতারাসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ: রাবি
এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে নিয়োগপত্রের দাবিতে ৭ ঘণ্টা অবস্থান বঞ্চিতদের, কর্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চাঁদাবাজি, দখলের অভিযোগে-বিতর্কে বিব্রত বিএনপি ও সরকার
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
‎পুলিশ ভেরিফিকেশনের নামে দলীয়করণের প্রতিবাদে জবিতে ছাত্রশক্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
যবিপ্রবিতে পরীক্ষার খাতা মূল্যায়নে চালু হচ্ছে কোডিং পদ্ধতি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬