শিক্ষক-কর্মচারীদের কল্যাণে যা প্রয়োজন তাই করা হবে: শিক্ষামন্ত্রী

০১ সেপ্টেম্বর ২০২০, ০৯:১৩ PM

© ফাইল ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও নীতিমালা সংশোধন শিগগরই চূড়ান্ত করা হবে। নীতিমালায় যে অসঙ্গতি রয়েছে তা নিরসেনের জন্য কাজ করা হচ্ছে। এতে শিক্ষকদের চলমান সমস্যা সমাধান হবে।

শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষক-কর্মচারীদের কল্যাণে যা কিছু প্রয়োজন সরকার তাই করে যাচ্ছে এবং করে যাবে বলে তিনি মন্তব্য করেন।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) অনলাইনে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা সংশোধনের ষষ্ঠতম বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বকলে।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাধ্যমিক) মমিনুর রশিদ আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক।

এছাড়াও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা সংশোধনে গঠিত কমিটির সদস্যবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যয় ও ঢাকা শিক্ষা বোর্ডের প্রতিনিধিসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বৈঠকে নীতিমালা সংশোধন প্রায় চূড়ান্ত পর্যায়ে আনা হয়েছে। পরবর্তী বৈঠকে সংশোধিত নীতিমালার খসড়া চূড়ান্ত হতে পারে।

আজকের সভায় এমপিও প্রদানের ক্ষেত্রে শহর ও গ্রামাঞ্চলে কাম্য শিক্ষার্থী, কাম্য ফলাফল, শিক্ষক কর্মচারী নিয়োগে নুন্যতম যোগ্যতা, শিক্ষকদের প্রমোশন প্রভৃতি বিষয়ে আলোচনা হয় বলে শিক্ষা মন্ত্রণালয়ের েএক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬