শিক্ষা মন্ত্রণালয় © সংগৃহীত
আবেদনের প্রেক্ষিতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির যৌক্তিকতাসহ প্রতিবেদন দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
গত ১৯ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখা থেকে এ সংক্রান্ত দুটি পৃথক চিঠি জারি করা হয়।
চিঠি অনুযায়ী, রাজধানীর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের নাম বদলে ‘বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ বিজিবি পাবলিক কলেজ’ ও জামালপুরের হাসিল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ইঞ্জিনিয়ার মোহাম্মদ নূরুল ইসলাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রাখার প্রস্তাব করা হয়েছে।
চিঠি দুটিতে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের জন্য আবেদন পাওয়া গেছে। এ পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০২৩ সালের ১৩ জুলাই জারি করা ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও অ্যাকাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২২ (সংশোধিত-২০২৩)’-এর ১৪.৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রস্তাবটি পর্যালোচনা করতে হবে।
চিঠিতে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তনের প্রস্তাব সরেজমিনে পরিদর্শন করে সুস্পষ্ট মতামত ও যৌক্তিকতাসহ স্বয়ংসম্পূর্ণ প্রতিবেদন পাঠাতে সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

