নিজ হাতে বৃক্ষরোপন করলেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল খালেক

২৪ অক্টোবর ২০২৬, ০৩:১৭ PM
বৃক্ষরোপন করছেন সিনিয়র সচিব আবদুল খালেক

বৃক্ষরোপন করছেন সিনিয়র সচিব আবদুল খালেক © সংগৃহীত

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে নেত্রকোনায় নিজ হাতে বৃক্ষরোপণ করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে নেত্রকোনা সার্কিট হাউজ প্রাঙ্গণে তিনি ও তার সহধর্মিণী দুটি ঔষধি গুণসম্পন্ন নিমগাছের চারা রোপণ করেন।

এ সময় সিনিয়র সচিব নিজ হাতে একটি নিমগাছের চারা রোপণ করেন। একই সঙ্গে তার সহধর্মিণীও আরেকটি চারা রোপণ করে সবুজায়নের উদ্যোগে অংশ নেন।

বৃক্ষরোপণ শেষে আবদুল খালেক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। নিম একটি গুরুত্বপূর্ণ ঔষধি গাছ, যা স্বাস্থ্য ও প্রকৃতি উভয়ের জন্য উপকারী।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে সবাইকে নিমের মতো উপকারী গাছ বেশি করে লাগাতে হবে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। তারা এ উদ্যোগে সহযোগিতা করেন।

অনেক বাচ্চাকে চুমা দিয়েছি, আমারে মারার সাহস আছে?
  • ২৪ অক্টোবর ২০২৬
কুড়িগ্রামে বিজিবির অভিযানে চোরাই পণ্য জব্দ, গ্রেপ্তার ২
  • ২৪ অক্টোবর ২০২৬
শিশুর মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে মরদেহ উত্তোলনের নির্দেশ …
  • ২৪ অক্টোবর ২০২৬
রোনালদোর গোল নিয়ে অবশেষে বিতর্কের অবসান
  • ২৪ অক্টোবর ২০২৬
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীতের উদ্…
  • ২৪ অক্টোবর ২০২৬
ব্রহ্মপুত্রে ডুবে প্রাণ গেল ১১ বছরের শিশুর
  • ২৪ অক্টোবর ২০২৬