শতভাগ ফেল করা প্রতিষ্ঠান ও শিক্ষকদের চাকরি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

৩১ অক্টোবর ২০২৬, ১২:১৮ PM
শিক্ষামন্ত্রী ড. আ ন ম আহছানুল হক মিলন

শিক্ষামন্ত্রী ড. আ ন ম আহছানুল হক মিলন © টিডিসি ফটো

সদ্যঘোষিত এইচএসসির ফলাফলে সারাদেশের ২৯৩ টি শূন্য পাস প্রতিষ্ঠান ও সেসব প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের নিয়ে সরকারের করণীয় সম্পর্কে কথা বলেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম আহছানুল হক মিলন। তিনি জানান, এসব প্রতিষ্ঠান বন্ধ না করে পার্শ্ববর্তী প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত বা পুনর্বিন্যাস করার চিন্তা করছে সরকার। তবে এ প্রক্রিয়ায় শিক্ষকদের চাকরি যাবে না বলে আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী।

শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা এটা জানি যে অনেক জায়গায় অযাচিত অনেক কলেজ হয়েছে। রাতারাতি তো বন্ধ করে দেওয়া যাবে না। তবে সেগুলোকে সীমিত পরিসরে কীভাবে আমরা রি-অ্যাডজাস্ট করব, সে ব্যাপারে আমাদের ভাবনা রয়েছে। জিরো পার্সেন্টেজ এবারও বেড়েছে, মানে জিরো পাস করা প্রতিষ্ঠানেরও সংখ্যা বেড়েছে। তো সেগুলোকে নিয়ে আমরা কনসিডার করব, কীভাবে পার্শ্ববর্তী জায়গায় মার্জ করা যায় কি না। তবে শিক্ষকদের চাকরি যাবে না, এটা আমি নিশ্চিত করতে পারি।’

চলতি শিক্ষাবর্ষে সারাদেশের পাসের হারের ক্ষেত্রে বড় ধরণের অবনমন হয়েছে। যেখানে ১০ বছরের সর্বনিম্ন  ৫২.১২ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। আর জিপিএ-৫ এও বড় ধরণের হ্রাসের মুখোমুখি হয়েছে শিক্ষার্থীরা। গেল বছর ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও এবার ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। তাতে আগেরবারের চেয়ে জিপিএ-৫ ধারী ‍শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২৯০১৩ জন।

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬