একই সফটওয়্যারে তিন অধিদপ্তরের অধীন কর্মরত শিক্ষকদের বদলির ফল 

২৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলির ফল একই সফটওয়্যারের মাধ্যমে প্রকাশের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক দেশে ফেরার পর মন্ত্রণালয়ে সভা করে বিষয়টি চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।

বুধবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত সভায় প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে শিক্ষা মন্ত্রণালয়, তিন অধিদপ্তর এবং সভায় উপস্থিত একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন।

সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব দাউদ মিয়া, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব ড. সরদার মোঃ কেরামত আলী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মুহাম্মদ শাহাদাত হোসাইন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ফরিদা ইয়াসমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব জহিরুল ইসলাম, মোঃ হেলালুজ্জামান সরকার, সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর মোঃ সাখাওয়াত হোসেন খান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ মোজাম্মেল হোসেন খানসহ বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা গেছে, স্কুল-কলেজের শিক্ষকদের বদলি আবেদন শেষ হয়েছে। মাদ্রাসায় কর্মরতদের বদলিতে হার্ডকপিতে আবেদন নেওয়া হয়েছে। আর কারিগরির আবেদনও সফটওয়্যারের মাধ্যমে নেওয়া হয়েছে। মাদ্রাসার আবেদন ম্যানুয়ালি নেওয়া হলেও ম্যানুয়ালি বদলির ফল প্রকাশ করা হবে না। মাদ্রাসা অধিদপ্তর সফটওয়্যার তৈরি করতে না পারায় স্কুল-কলেজের জন্য তৈরিকৃত সফটওয়্যারের মাধ্যমেই তাদের বদলির ফল প্রকাশ করা হবে।

সূত্রের তথ্য বলছে, স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরির আবেদন পৃথক পৃথক ভাবে নেওয়া হলেও তিন অধিদপ্তরের বদলি একই সফটওয়্যারে করা হবে। এক্ষেত্রে টেলিটকের তৈরিকৃত বদলি সফটওয়্যার ব্যবহার করা হবে। এজন্য টেলিটকের সঙ্গে আলোচনা করে সফটওয়্যারের সক্ষমতা বৃদ্ধি করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল খালেকের সঙ্গে আলোচনার পর বিষয়টি চূড়ান্ত করা হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে সভায় উপস্থিত একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘তিন অধিদপ্তরের বদলি একই সফটওয়্যারে করার ব্যাপারে সবাই একমত পোষণ করেছেন। ফলাফলও একই সফটওয়্যারের মাধ্যমে করা হবে। তবে এটি কীভাবে করা হবে সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এ বিষয়টি চূড়ান্ত করা হবে।’

শিক্ষকদের বদলি নীতিমালায় পরিবর্তন আসছে, নেওয়া হতে পারে নতুন আবেদন
বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালায় পরিবর্তনের আভাস মিলেছে। নীতিমালা পরিবর্তনের পর নতুন করে আবেদন নেওয়ার পরামর্শও দিয়েছেন কেউ কেউ। বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত সভায় বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। তবে নীতিমালার কোন কোন ধারায় পরিবর্তন হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

সূত্রের তথ্য বলছে, বিদ্যমান সমস্যাগুলো সমাধানের জন্য নীতিমালা সংশোধন করতে হবে বলে সভায় মতামত দিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বদলির ফল প্রকাশের পূর্বে নীতিমালা সংশোধন করে বদলির ফল প্রকাশের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। নীতিমালা সংশোধনের পর নতুন করে আবেদন নেওয়ারও পরামর্শ দিয়েছেন কেউ কেউ।

নাম অপ্রকাশিত রাখার শর্তে সভায় উপস্থিত এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষকদের বদলি নীতিমালায় কিছু পরিবর্তন আসবে। নীতিমালা পরবির্তনের পর নতুন করে আবেদন নেওয়া হবে কিনা তা এখনই বলা যাচ্ছে না। নীতিমালায় বড় পরিবর্তন আসলে নতুন আবেদন নেওয়ার সম্ভাবনা রয়েছে। আবার নতুন আবেদন না-ও নেওয়া হতে পারে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক দেশে ফেরার পর বিষয়গুলো নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

প্রেসক্লাবে কেউ না আসলেও আমি একাই আন্দোলন করব: অধ্যক্ষ আজিজী
  • ২৯ অক্টোবর ২০২৬
পরবর্তী জাতীয় নির্বাচনেই বোঝা যাবে জামায়াতের উত্থান কতটা স্…
  • ২৯ অক্টোবর ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে ড্যানিশ কনডেন্সড মিল্ক, আ…
  • ২৯ অক্টোবর ২০২৬
আইডিএর নেতৃত্বে জুলাই অভ্যুত্থানে খালেদা জিয়াকে ট্রলকারী-সহ…
  • ২৯ অক্টোবর ২০২৬
ভোটারদের বাধা, আগাম সিল-স্বাক্ষর ও এজেন্টদের বের করে দেওয়ার…
  • ২৯ অক্টোবর ২০২৬
বর্ণিল আয়োজনে আইএসইউতে ‘ফল-২০২৬’ সেমিস্টারের নবীনবরণ
  • ২৯ অক্টোবর ২০২৬