এসএসসির ফল প্রকাশের সময় জানালেন শিক্ষামন্ত্রী

১৫ জুন ২০২৬, ১১:২১ AM
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © ফাইল ছবি

মাধ্যমিক স্তরে এসএসসি পরীক্ষা সুন্দরভাবে সমাপ্ত হয়েছে উল্লেখ করে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘প্রশ্নপত্র আউট হয়নি, নকল হয়নি। দুই মাসের ভিতরে আগামী ২০ জুলাইয়ের ভেতরে আমাদের রেজাল্টও আউট হয়ে যাবে। 

সোমবার (১৫ জুন) প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ খেলার মাঠে এ আয়োজন করা হয়।

সেশনজট কমিয়ে আনা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এই যে গ্যাপ রয়েছে, আমাদের এসএসসি, এইসএসসি এবং ইউনিভার্সিটি এডুকেশনে- এ গ্যাপগুলোকে আমরা সমন্বয় সাধন করছি।’

আরও পড়ুন: কলেজ শেষ করেই ইউনিভার্সিটির পড়াশোনা শুরু করতে পারবেন শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

২০২৮ সালের মধ্যে ছেলেমেয়েরা পরীক্ষা দেওয়ার পর তাদের সাথে সাথেই কলেজ এডমিশন এবং কলেজ শেষ করে ইউনিভার্সিটি এডমিশন, এটাকে সমন্বয় করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা কোনও অবস্থাতেই অবহেলাতে সময় কাটাব না আমাদের শিক্ষার্থীদের জন্য। বাংলাদেশে কারিগরি শিক্ষার উন্নয়নে পাঁচ পলিটেক ইনস্টিটিউট হয়েছে এবং আমাদের পরিকল্পনা রয়েছে এক বছরের মধ্যে বাকিগুলো সমাপ্ত করা।’

প্রতিষ্ঠাবার্ষিকীতে গণসংহতি আন্দোলনের দুই মাসব্যাপী কর্মসূচ…
  • ০৫ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় সরকার: মাহ…
  • ০৫ নভেম্বর ২০২৬
নিষেধাজ্ঞা অমান্য করে ললিপপ খাওয়ার অপরাধে মাদ্রাসা ছাত্রীকে…
  • ০৫ নভেম্বর ২০২৬
যে ১০ মুহূর্তে কিংবদন্তি হয়ে উঠেছেন রোনালদো
  • ০৫ নভেম্বর ২০২৬
ঢাবি-বুয়েট-মেডিকেল: চার টপারের সফলতার গল্প
  • ০৫ নভেম্বর ২০২৬
ভারতীয় ভিসা আবেদনে নতুন শর্ত, বাধ্যতামূলক যেসব তথ্য
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950