৪ পদে ৪৪ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন © টিডিসি সম্পাদিত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি ১০ থেকে ১৪তম গ্রেডে ৪ পদে ৪৪ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ১০ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৮ জুন সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ২৭ জুলাই বিকেল ৫টা পর্যন্ত।। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন;
১. পদের নাম: উপজেলা ব্যবস্থাপক;
পদসংখ্যা: ১০টি;
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);
আবেদনের যোগ্যতা—
*দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;
আরও পড়ুন: সমাজসেবা অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৪৮৫, আবেদন ২৩ জুন পর্যন্ত
২. পদের নাম: মাঠ কর্মকর্তা;
পদসংখ্যা: ২৫টি;
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
আবেদনের যোগ্যতা—
*উচ্চ মাধ্যমিক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;
৩. পদের নাম: অফিস সহকারী-কাম-ডাটা-এন্ট্রি অপারেটর;
পদসংখ্যা: ৭টি;
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
আবেদনের যোগ্যতা—
*উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
*ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে দক্ষতা নিরুপণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
আরও পড়ুন: স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২৮০, আবেদন এসএসসি পাসেই
৪. পদের নাম: ড্রাইভার;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ১০,২০০-২৪৬৮০ টাকা (গ্রেড-১৪);
আবেদনের যোগ্যতা—
*ন্যূনতম ৮ম শ্রেণি পাস হতে হবে;
*বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;
প্রার্থীর বয়স: ৩৫ বছর (১ জুন ২০২৬ তারিখে);
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদ্ন করতে পারবেন;
কর্মস্থল: ঢাকা;
আরও পড়ুন: যুব উন্নয়ন অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ২৪২, আবেদন ২৩ জুন পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ সময়: আগামী ২৭ জুলাই ২০২৬, বিকেল ৫টা;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের অফিশিয়াল ওয়েবসাইট