কলেজ শেষ করেই ইউনিভার্সিটির পড়াশোনা শুরু করতে পারবেন শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

১৫ জুন ২০২৬, ১০:৫৬ AM , আপডেট: ১৫ জুন ২০২৬, ১১:৫১ AM
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বক্তব্য দিচ্ছেন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বক্তব্য দিচ্ছেন © টিডিসি ফটো

শিক্ষাপ্রতিষ্ঠানের সেশনজট কমিয়ে আনা হবে জানিয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘২০২৮ সালের মধ্যে পরীক্ষা দেওয়ার সাথে সাথে কলেজ শেষ করে ইউনিভার্সিটির পড়াশোনা শুরু করতে পারবেন শিক্ষার্থীরা।’ সোমবার (১৫ জুন) প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ খেলার মাঠে এ আয়োজন করা হয়। শিক্ষামন্ত্রী বলেন, ‘অযথা যেন কোচিং সেন্টারে যেতে না হয়, সেভাবে সিলেবাস এবং কারিকুলাম রেডি হচ্ছে। ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পারব।’

আরও পড়ুন: বাদ যাচ্ছে ১০-১৫ শতাংশ সুবিধা, ৫০ শতাংশ বেসিক বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়বে?

জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘শিক্ষার বাজেট সবচেয়ে বেশি পেয়েছি। শিক্ষা খাতে আমরা একটি বৈপ্লবিক পরিবর্তন চাই।’ এ সময় দুই মাসের মধ্যে এইচএসসির ফল প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

১৫০ টাকার জন্য কৃষককে মাথায় আঘাত, পাঁচ দিন পর মৃত্যু
  • ১৭ অক্টোবর ২০২৬
ব্র্যাকে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ২৫ অক্টোবর পর্যন্ত
  • ১৭ অক্টোবর ২০২৬
লালন শাহর সৃষ্টি  বাংলা লোকসংগীত ও বাউল সংস্কৃতির অমূল্য সম…
  • ১৭ অক্টোবর ২০২৬
কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উন্মোচন
  • ১৭ অক্টোবর ২০২৬
বন্ধুদের মারধরের ২ দিন পর হাসপাতালে যুবকের মৃত্যু
  • ১৭ অক্টোবর ২০২৬
ত্রিদেশীয় সিরিজে লিটনের বদলি কে
  • ১৭ অক্টোবর ২০২৬