ফেসবুক ইনস্ট্যান্ট কফির মতো, কিছু বের হলে ইনস্ট্যান্ট মন্তব্য হচ্ছে—প্রশ্নফাঁস ইস্যুতে শিক্ষামন্ত্রী

২৬ এপ্রিল ২০২৬, ১২:১৭ PM
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © ফাইল ছবি

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আমরা তো ননস্টপ বলে যাচ্ছি যে, আমাদের চেষ্টা রয়েছে সুন্দর পরিবেশে সুন্দর পরীক্ষার জন্য। এই গুজবে না কান দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। ফেসবুক তো হয়ে গেছে ইনস্ট্যান্ট কফির মতো। ইনস্ট্যান্ট বের হচ্ছে, ইনস্ট্যান্ট মন্তব্য হচ্ছে। আমরা তো এটা দেখতেই পাচ্ছি, কফি তো খেতে একটু সময় লাগে, ঠান্ডা হতে হয়। কিন্তু তা তো হচ্ছে না।’

গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমকে আরও গতিশীল করা এবং উদ্ভাবকদের স্বার্থ সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রবিবার (২৬ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওস্থ ইউজিসি ভবনের অডিটোরিয়ামে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি আশা করব, গুজব ছড়ানোর আগে যেন একটু ভেরিফাই করে নেওয়া হয়। টেলিগ্রাম গ্রুপে গুজব ছড়াচ্ছে। এটা মিডিয়া শেয়ার করছে। নিউজ দেওয়ার আগে সেটাকে ভেরিফাই করা সবার দায়িত্ব। আপনাদের দায়িত্ব পালন করেন, আর আমরাও সচেতন রয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা আমরা নিচ্ছি। গুজব যেন না ছড়ায়, সেজন্য আপনাদের প্রতি আমার আহবান রইল।

আরও পড়ুন: ‘ভর্তি পরীক্ষার প্রসেসে ২০ লাখ পরীক্ষার্থীর ৪০ লাখ বছর হারিয়ে যাচ্ছে’

তিনি আরও বলেন, ‘কয়েকটি মিডিয়া ভিডিওগুলোকে আবার রেকর্ড করে পুনর্প্রচার করছে। যে টেলিভিশন নিউজ উইথড্র করার পর গুজব নিশ্চিত হওয়ায় যারা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সবাই সচেতন না হলে এ বিষয়গুলো চলতেই থাকবে এবং ছাত্র-ছাত্রীরা ক্ষতিগ্রস্ত হবে। সরকারকে তো এ ধরনের ঘটনা বিব্রত করে।’

শিক্ষকদের বদলিতে যত আবেদন পড়ল
  • ২৬ আগস্ট ২০২৬
ইবিতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা…
  • ২৬ আগস্ট ২০২৬
ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় একই দিনে পাঁচজনের মৃত্যু
  • ২৬ আগস্ট ২০২৬
প্রাথমিকে শূন্য পদ পূরণ, প্রধান শিক্ষক পদায়ন নিয়ে যা বললেন …
  • ২৬ আগস্ট ২০২৬
জাবিপ্রবিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ…
  • ২৬ আগস্ট ২০২৬
রাত বাড়লেই ক্যাম্পাসে আপত্তিকর অবস্থান, অসন্তোষ শিক্ষার্থীদ…
  • ২৬ আগস্ট ২০২৬