ভিসিদের উদ্দেশে শিক্ষামন্ত্রী

‘আমি শিক্ষামন্ত্রী, আমিই তো আপনাদের জন্য সরকার’

২৬ এপ্রিল ২০২৬, ১২:১৩ PM
কর্মশালায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

কর্মশালায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © টিডিসি ফটো

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের উদ্দেশে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আমি শিক্ষামন্ত্রী, আমি তো আপনাদের জন্য সরকার।’ রবিবার (২৬ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওস্থ ইউজিসি ভবনের অডিটোরিয়ামে ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত কর্মশালায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫৭টি এবং এটি ক্রমাগত বাড়ছে। তিনি প্রশ্ন রাখেন, ‘আমরা প্রায় সবাই বিদেশে পড়াশোনা করেছি। আমরা যখন বাইরের বিশ্ববিদ্যালয় দেখি, তারা কীভাবে উন্নত হচ্ছে—আমরা কি সেই আদলে এগুলো গড়ে তুলতে পারি না? নাকি শুধু পদ তৈরি, পজিশন তৈরি আর রাজনৈতিক বাহবা নেওয়ার জন্যই বিশ্ববিদ্যালয় তৈরি হবে?’

তিনি আরও বলেন, এই বিষয়গুলো নিয়ে গভীরভাবে ভাবার প্রয়োজন রয়েছে। ‘আমি চাই আমাদের ইন্টিগ্রেটেড বিশ্ববিদ্যালয়গুলো কীভাবে আরও উন্নত করা যায়, সেই প্রস্তাবনাগুলো আপনাদের কাছ থেকেই আসুক। আমরা চেষ্টা করছি।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনারা যদি উন্নয়ন চান, আমি আপনাদের সঙ্গে থাকব। আমি শিক্ষামন্ত্রী, আমি তো আপনাদের জন্য সরকার, তাই না?’ তিনি উপাচার্যদের নিয়ে আমাদের উচ্চশিক্ষাকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, সেই বিষয়গুলো নিয়ে কথা বলেন।

বাড়ল পূজার ছুটি, টানা ৭ দিনের ছুটির সুযোগ মিলবে যেভাবে
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শরতের রঙে-রূপে মায়াবী এখন মাভাবিপ্রবি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মর্গের পচা গন্ধে অতিষ্ঠ শেকৃবি শিক্ষার্থীরা, বাড়ছে স্বাস্থ্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
২ দশক পর ইরাক থেকে সৈন্য প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র 
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে:…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলে আন্তর্জাতিক ডট দ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬