জ্বালানি সাশ্রয়ে ল্যাব ক্লাস সীমিত করার পরামর্শ কারিগরি সচিবের

০৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ PM
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব © সংগৃহীত ও সম্পাদিত

জ্বালানি সাশ্রয়ে ল্যাব ক্লাস সীমিত করার পরামর্শ দিয়েছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া। একই সঙ্গে ক্লাস কার্যক্রম পাঁচ দিন থেকে তিন দিনে নামিয়ে আনার পরামর্শ দিয়েছেন তিনি। বলেছেন, জ্বালানি সাশ্রয়ে প্রয়োজনে শিক্ষার্থী-অভিভাবকদের মাছে ‘সেভ এনার্জি ক্যাম্পেইন’ করা যেতে পারে।

আজ বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা ও যানজট নিরসন এবং বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা ও বিদ্যুৎ সাশ্রয় করার লক্ষ্যে শ্রেণিকক্ষে শিক্ষা কার্যক্রম পরিচালনার বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট সব অংশীজনের সমন্বয়ে মতবিনিয় সভায় তিনি এসব কথা বলেন।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া তার বক্তব্যে বলেন, বেশিরভাগ জায়গাতে আমরা এসি ফ্যান এবং ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে এই ব্যবহারগুলো যদি আমরা খুবই সীমিত পর্যায়ে নিয়ে আসতে পারি, এটা আমাদের জন্য অনেক ভাল হবে। অফিসে যে করিডর আছে, ক্লাসরুম আছে, সেখানে অপ্রয়োজনীয় লাইট বন্ধ রাখতে হবে। সর্বোপরি যে বিষয়টা আমি মনে করছি সেটা হল যে একটা ‘সেভ এনার্জি ক্যাম্পেইন’ জরুরি। আমাদের সকল শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবককে নিয়ে যদি আমরা ক্যাম্পেইন করতে পারি যে আমরা কিভাবে এনার্জি সেভ করতে পারি, সেটা আমাদের জন্য ভাল। 

তিনি বলেন, আমরা যেহেতু কারিগরিতে আছি, আমাদের ল্যাব ক্লাস আছে অনেক— আমাদের ল্যাব ক্লাসগুলো যদি একটু সীমিত পরিসরে করতে পারি তাহলে আমাদের জন্য ভাল হয়, আমাদের শিক্ষার্থীদের জন্যও। সব ক্লাসই করব, কিন্তু কমিয়ে এনে আমরা করতে পারি। তবে আরেকটা বিষয় বর্তমানে পাঁচ দিন চলমান আছে আমাদের কার্যক্রম, সেটা যদি তিনদিন করতে পারি— তাহলে উদ্ভূত পরিস্থিতি অনেকটাই মোকাবেলা করা সম্ভব বলে আমি মনে করি।

কারিগরি সচিব বলেন, আরেকটা হচ্ছে যে আমাদের স্টুডেন্টরা যেন গণপরিবহন ব্যবহার করে, সেদিকে ওরা যাতে সচেতন হয় বা অভিভাবকরা যেন সচেতন হন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এতে বিশেষ অতিথি হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন। এছাড়া সেমিনারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানাও উপস্থিত ছিলেন।

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬