তেলের জন্য অপেক্ষমাণ বাইকারদের পানি-স্যালাইন দিল ছাত্রদল

০৮ এপ্রিল ২০২৬, ০৩:০৯ PM
নোয়াখালীতে তেলের জন্য অপেক্ষমান বাইকারদের মধ্যে পানি ও স্যালাইন বিতরণ করছে ছাত্রদল

নোয়াখালীতে তেলের জন্য অপেক্ষমান বাইকারদের মধ্যে পানি ও স্যালাইন বিতরণ করছে ছাত্রদল © টিডিসি ফটো

তেলের জন্য দীর্ঘ সময় পেট্রোল পাম্পে অপেক্ষায় থাকা বাইকাদের মাঝে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন নোয়াখালী জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (৮ এপ্রিল) দুপুরে জেলা শহরের হক ফিলিং স্টেশনসহ বিভিন্ন ফিলিং স্টেশনে সংগঠনটির উদ্যোগে অপেক্ষমাণদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।

তীব্র গরম ও দীর্ঘ অপেক্ষার কারণে কষ্টে থাকা মানুষের মাঝে নোয়াখালী জেলা ছাত্রদলের এ উদ্যোগ স্বস্তি এনে দেয়। বাইকার আলাউদ্দিন বলেন, ‘দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এতে খুব কষ্ট হচ্ছিল। ছাত্রদলের ই খাবার ও পানির ব্যবস্থা আমাদের জন্য অনেক স্বস্তির হয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা এনবিএস রাসেল, নোয়াখালী সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক সাফরাতুল ইসলাম নাবিল, সদর উপজেলার নেতা করিম উদ্দিন বাবু, শহর ছাত্রদলের জোবায়ের হোসেন আরিফ, ইমরান হোসেনসহ নেতাকর্মীরা।

আরও পড়ুন: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সংসদে আইন পাস

জেলা ছাত্রদল নেতা এনবিএস রাসেল বলেন, ‘তেল সংকটের কারণে সাধারণ মানুষকে দীর্ঘ সময় ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ কষ্ট কিছুটা লাঘবের লক্ষ্যেই কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশনায় আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। আমরা বিশ্বাস করি, মানুষের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব— যতদিন সংকট থাকবে ততদিন এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’

বাংলাদেশ ভারত সেমিফাইনালসহ টিভিতে আজকের খেলা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি যাওয়া লেমুর ভারতে পাচার হলো…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফরম পূরণের টাকা জমা না দিয়ে উধাও কর্মচারী, বিপাকে ৯১ শিক্ষা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আর্জেন্টিনার তারকা ফুটবলার ম্যাক অ্যালিস্টারের নৈপুণ্যে অসা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আজ গ্যাস থাকবে না রাজধানীসহ দেশের যেসব এলাকায়
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9