স্নাতকে দ্বিতীয় হল ছাত্রদলের সভাপতি, রাবি ছাত্রদলের অভিনন্দন

০৮ এপ্রিল ২০২৬, ০১:৩৮ PM
মতিহার হল ছাত্রদলের সভাপতি মো. হাসিম রানা

মতিহার হল ছাত্রদলের সভাপতি মো. হাসিম রানা © টিডিসি সম্পদিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী এবং মতিহার হল ছাত্রদলের সভাপতি মো. হাসিম রানা স্নাতক (সম্মান) পরীক্ষায় বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। তার এই সফলতায় অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফল থেকে জানা যায়, ইতিহাস বিভাগ থেকে চার বছরের বি.এ (সম্মান) কোর্সের ফাইনালে ৩.৫৪ সিজিপিএ পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন মো. হাসিম রানা। আরেকজন শিক্ষার্থী ৩.৫৫ সিজিপিএ নিয়ে প্রথম হয়েছেন।

হল ছাত্রদল নেতার এই সফলতায় অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বুধবার (৮ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে  অভিনন্দন বার্তা দেন শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী এবং সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলাম।

শাখা ছাত্রদলের শীর্ষ নেতৃদ্বয় বলেন, হাসিম রানার এই কৃতিত্ব শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি সংগঠন ও বিশ্ববিদ্যালয়ের জন্যও গর্বের বিষয়। আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ভবিষ্যতে আরও বড় অর্জনের মাধ্যমে তিনি দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন বলেও তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

এ বিষয়ে হাসিম রানা বলেন, যতটুকু সফলতা অর্জন করতে পেরেছি তার পেছনে আমার পরিবার এবং শিক্ষকদের ভূমিকাই সবচেয়ে বেশি। তাঁদের আন্তরিক সহযোগিতা ছাড়া হয়তো আমি এ পর্যায়ে আসতেই পারতাম না। মানুষ বলে, রাজনীতি করলে না কি পড়াশোনা হয় না। স্বৈরাচারের আমলেও আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। কর্মসূচি শেষে আবার পড়ার টেবিলেও বসেছি। আমার দলের নেতাকর্মীরাও সবসময় পড়াশোনার বিষয়ে আমাকে উৎসাহ জুগিয়েছেন। বিশেষ করে বর্তমান রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী ভাই, সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ ভাই অনুপ্রেরণা দিয়েছেন। পরবর্তী জীবনের জন্য তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

হাসিম রানার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলায়। তিনি রাজশাহীর নিউ গভ: ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ২০২০-২১ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ভর্তি হন। ক্যাম্পাসে আসার পরেই তিনি ছাত্রদলের রাজনীতিতে  যুক্ত হন। বর্তমানে তিনি মতিহার হল ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে হল সংসদ নির্বাচনে তিনি সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু আজ
  • ১৬ অক্টোবর ২০২৬
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ১৬ অক্টোবর ২০২৬
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
  • ১৬ অক্টোবর ২০২৬
প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬