অভিন্ন প্রশ্নে এসএসসি-এইচএসসি পরীক্ষা, বোর্ড চেয়ারম্যানদের মতামত নেবেন শিক্ষামন্ত্রী

২৫ মার্চ ২০২৬, ১১:৫৯ AM
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © ফাইল ছবি

আসন্ন এসএসসি ও এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নে নেওয়া যায় কিনা, সে বিষয়ে শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের মতামত নেবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মতামত পাওয়ার পর এ বিষয়ে আন্যষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, অভিন্ন প্রশ্নে পরীক্ষা আয়োজনের ইতিবাচক এবং নেতিবাচক উভয় দিক নিয়েই পর্যালোচবা করবেন শিক্ষামন্ত্রী ড. মিলন। এ বিষয়ে অংশীজনদের সাথেও আলোচনা হওয়ার কথা রয়েছে। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা আজ বুধবার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, অভিন্ন প্রশ্নে পরীক্ষা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি প্রাথমিক আলোচনা পর্যায়ে। শিক্ষামন্ত্রী যেভাবে নির্দেশনা দেবেন, সেভাবেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরও পড়ুন: চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশে একমত সবাই, ৩৫ করার প্রস্তাব

এর আগে শিক্ষা বিটের সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে সারা দেশের সব সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও এইচএসসি পরীক্ষা অভিন্ন অর্থাৎ একই প্রশ্নে আয়োজনের ইঙ্গিত দিয়েছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেছিলেন, ‘দেশের সব শিক্ষার্থীর জন্য একই স্ট্যান্ডার্ড বা মানদণ্ড থাকা উচিত। বিশ্বজুড়ে যদি বড় প্রতিযোগিতামূলক পরীক্ষা অভিন্ন প্রশ্নে হতে পারে, তবে আমাদের দেশেও তা সম্ভব। আমরা আগামী বছর থেকে এ পদ্ধতি চালুর বিষয়ে কি করা যায় সে চিন্তাভাবনা করছি।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬