মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

২৪ মার্চ ২০২৬, ১১:৪৬ AM , আপডেট: ২৪ মার্চ ২০২৬, ১১:৫২ AM
শিক্ষামন্ত্রী ড. মিলন

শিক্ষামন্ত্রী ড. মিলন © ফেসবুক থেকে সংগৃহীত

ঈদুল ফিতরের টানা ছুটি শেষে শুরু হয়েছে অফিস। ঈদ পরবর্তী প্রথম কর্মদিবসে সচিবালয়ে কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (২৪ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ শুভেচ্ছা বিনিময় হয়। এ সময় সেখানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, বিভিন্ন উইংয়ের দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব, যুগ্মসচিব, উপসচিব ও সিনিয়র সহকারী সচিবরা উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়কালে ড. আ ন ম এহছানুল হক মিলন সরকারের ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে সততা নিষ্ঠা  দক্ষতার সাথে কাজ করার আহবান জানান।

ঈদুল ফিতর উপলক্ষে গত ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাতদিন দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করেছিল সরকার।

ছুটি শেষে মঙ্গলবার সকাল সাড়ে আটটা থেকেই সচিবালয়ে আসতে শুরু করেন কর্মকর্তা-কর্মচারীরা। নির্ধারিত সময়েই মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ের নিজ অফিসে উপস্থিত হন। তিনি সকাল ৯টায় সচিবালয়ে আসেন।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬