চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশে একমত সবাই, ৩৫ করার প্রস্তাব

২৫ মার্চ ২০২৬, ০৯:৫০ AM
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার প্রস্তাব করা হয়েছে

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার প্রস্তাব করা হয়েছে © টিডিসি সম্পাদিত

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করার জন্য অন্তর্র্বতী সরকারের অধ্যাদেশের সঙ্গে একমত হয়েছে সংসদীয় বিশেষ কমিটি। মঙ্গলবার (২৪ মার্চ) জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠক শেষে বিরোধীদলীয় হুইপ ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এ তথ্য জানান। দলটির পক্ষ থেকে বয়স ৩৫ করার প্রস্তাব করা হলে তা বিল আকারে সংসদে তুলতে বলেছে সরকারি দল।

জানা গেছে, সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল করপোরেশনসহ স্বশাসিত সংস্থায় সরাসরি নিয়োগের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩২ বছর করার জন্য জারি করা অধ্যাদেশ নিয়ে বৈঠকে আলোচনা হয়। এতে অংশ নেওয়া বিরোধী দল জামায়াতের এমপিরা বয়সসীমা বাড়িয়ে ৩৫ রাখার প্রস্তাব করেন। 

এ প্রস্তাবে সরকারি দলের পক্ষ থেকে বলা হয়, বয়সসীমা বাড়ানোর বিষয়ে সব পক্ষই একমত। এটি সংসদে নতুন করে বিল আকারে উত্থাপন করা যেতে পারে।

আরও পড়ুন: পদোন্নতি পেয়ে সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা

জামায়াত নেতা ও দলীয় এমপি রফিকুল ইসলাম খান বলেন, চাকরির বয়সসীমা ৩২ বছর রাখতে কমিটির সবাই একমত। গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধনী) অধ্যাদেশ-২০২৬ ও পুলিশ কমিশন অধ্যাদেশ- ২০২৫ নিয়ে আরও আলোচনা হবে। বৈঠকে ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়, যার মধ্যে বেশ কিছু বিষয়ে ঐকমত্য হয়েছে। 

তিনি বলেন, বৈঠকে আলোচনা হওয়া বেশিরভাগ অধ্যাদেশ সুপারিশ আকারে সংসদে উত্থাপনের বিষয়ে কমিটি একমত হয়েছে। প্রথম দিনের বৈঠকে ২৭ অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে পাঁচটি ছাড়া বাকি অধ্যাদেশের অধিকাংশ বিষয়ে একমত হয়েছে কমিটি।

কারিগরির শিক্ষক-কর্মচারীদের অক্টোবরের বেতনের বিল সাবমিটের ন…
  • ১২ অক্টোবর ২০২৬
কারিগরি শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা
  • ১২ অক্টোবর ২০২৬
ডিএনএ পরীক্ষায় যাচ্ছে তাজমিনের পোশাক, ফরেনসিকে মোবাইল
  • ১২ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিক্ষক নিজে, ক্লাস নেন মামা, বেতন ভাগাভাগি করে নে…
  • ১২ অক্টোবর ২০২৬
আগামীতে দুটো দল দেখি, এক জামায়াত, আরেকটা আওয়ামী লীগ— যে কা…
  • ১২ অক্টোবর ২০২৬
নীতিমালার গ্যাঁড়াকলে ১৮তম নিবন্ধনে উত্তীর্ণ ট্রেড ইন্সট্রা…
  • ১২ অক্টোবর ২০২৬