শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএর সভা রবিবার, আলোচনায় দুই বিষয়

২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৭ PM
লোগো

লোগো © ফাইল ফটো

শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মধ্যে আগামী রবিবার দুটি সভা অনুষ্ঠিত হবে। দুটি সভাতেই মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহেনা পারভীন সভাপতিত্ব করবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, সকাল ১০টায় শুরু হতে যাওয়া সভায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের বিধিমালা সংশোধনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মূলত এনটিআরসিএর নিয়োগ প্রক্রিয়ায় ভাইভার নম্বর বিধিমালায় যুক্ত করা হবে। এই সভায় পরীক্ষা পদ্ধতির বিষয়টি নিয়েও আলোচনা হতে পারে।

আরও পড়ুন: শিক্ষকদের বদলি নীতিমালার যে ধারা পরিবর্তন হচ্ছে

সূত্রের তথ্য অনুযায়ী, দ্বিতীয় সভাটি শুরু হবে বেলা ১১টায়। এ সভায় শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন তিনটি অধিদপ্তরের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদে নিয়োগের জন্য জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী ৪০টি পদে ন্যূনতম কাম্য শিক্ষাগত যোগ্যতার সমতা বিধান নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘দুটি সভাই গুরুত্বপূর্ণ। সভায় শিক্ষা মন্ত্রণালয়, এনটিআরসিএ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তর ছাড়াও বিভিন্ন অংশীজনরা উপস্থিত থাকবেন। সভা শেষে গৃহীত সিদ্ধান্ত নিয়ে বলা যাবে।’

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9