৬ষ্ঠ গনবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে শিক্ষা উপদেষ্টার সংবাদ সম্মেলনের খবরটি ভুয়া

১৮ আগস্ট ২০২৫, ০৭:০৫ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৮:৫০ PM
সরকারি লোগো

সরকারি লোগো © ফাইল ছবি

আগামীকাল মঙ্গলবার ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে ৪১ হাজারের অধিক প্রার্থীকে নিয়োগ সুপারিশ করা হতে পারে। নিয়োগপ্রাপ্তদের সুপারিশ সংক্রান্ত বিষয়ে শিক্ষা উপদেষ্টার সংবাদ সম্মেলন করবেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খবর ছড়িয়ে পাড়েছে। তবে সংবাদ সম্মেলনের খবরটি ভুয়া বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের তিনজন কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে উপসচিব পদমর্যাদার এক কর্মকর্তা বলেন, ‘পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশে শিক্ষা উপদেষ্টা অনুমোদন দিয়েছেন। সুপারিশের বিষয়ে তিনি কোনো সংবাদ সম্মেলন করবেন না। তার সংবাদ সম্মেলনের খবরটি ভুয়া।

এদিকে মন্ত্রণালয়ের আরেকটি সূত্র জানিয়েছে, পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশে শিক্ষা উপদেষ্টা অনুমোদন দিলেও এ সংক্রান্ত চিঠি এখনো এনটিআরসিএতে পাঠানো যায়নি। বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা অফিস শেষ করে বাসায় চলে যাওয়ায় ফাইল পাঠানো যায়নি। আগামীকাল মঙ্গলবার দ্রুত সময়ের মধ্যে ফাইল ডি নথির মাধ্যমে এনটিআরসিএর কাছে পাঠানো হবে।

দেশের সব বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষা-শিল্প সহযোগিতা ইউনিট’ স্থাপ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
একাদশ ভর্তিতে একজন শিক্ষার্থীও পায়নি ৪১৬ কলেজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
কোঅর্ডিনেটর নিয়োগ দেবে সাজেদা ফাউন্ডেশন, আবেদন ২৫ সেপ্টেম্ব…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার গোয়াল ঘরে চোরাই গরু, দল থেকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসএসসিতে জিপিএ-৫ পেয়েও কলেজ পেল না ২২০৫ শিক্ষার্থী
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে আব্বাস-খোকার ‘রাজনৈতিক উত্তরসূরী’র অভাব বিএনপিতে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9