৪২ শিক্ষককে এমপিওর শুনানিতে ডাকল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ

০১ আগস্ট ২০২৫, ০৯:১৯ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০৭:৫৮ AM
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ © ফাইল ফটো

এমপিওভুক্তি, বকেয়া প্রদান, এমপিও বন্ধকরণ ও ছাড়করণের বিষয়ে সিদ্ধান্ত নিতে শুনানির জন্য ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। আগামী ৬ আগস্ট এ শুনানি অনুষ্ঠিত হবে। এতে প্রয়োজনীয় কাগজপত্রসহ ৪২ অধ্যক্ষ, প্রভাষক, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষিকাকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) উপসচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর ২০.১ (গ) অনুচ্ছেদ অনুযায়ী গঠিত আপিল কমিটির সভা আগামী ৬ আগস্ট সকাল ১০টায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা ভবন, ১৬ আব্দুল গণি রোড, ঢাকা-এর সম্মেলন কক্ষে (কক্ষ-৯০৪) অনুষ্ঠিত হবে। 

সভায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রভাষক, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষিকা, সহকারী লাইব্রেরিয়ান ও অফিস সহকারীর এমপিওভুক্তি, বকেয়া প্রদান, এমপিও বন্ধকরণ ও ছাড়করণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে তাঁদের নিয়োগসহ যাবতীয় তথ্যাদি যাচাই করার জন্য শুনানী গ্রহণ করা হবে।

আরও পড়ুন: ইবতেদায়ি শিক্ষার্থীদের উপবৃত্তির প্রস্তাব অনুমোদন, তথ্য দিতে হবে ১০ আগস্টের মধ্যে

শুনানিতে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে (বক্তব্যের সমর্থনে সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বরাবর আবেদন এবং সূচিপত্রসহ সকল কাগজপত্রাদিসহ) অংশগ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। ৪২ জনের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

 

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬