শিক্ষা সচিবের কাছে এমপিও আবেদন নিয়ে ‘কঠোর’ বার্তা মন্ত্রণালয়ের

২১ মে ২০২৫, ০৯:২০ PM , আপডেট: ২৯ মে ২০২৫, ০৭:০০ AM
সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের ও সরকারি লোগো

সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের ও সরকারি লোগো © ফাইল ছবি

এমপিওসহ নানা সমস্যা সমাধানে বা প্রতিকার চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সিদ্দিক জোবায়েরের কাছে আবেদন করেন অনেকে। বিষয়টি নিয়ে কঠোর বার্তা দিয়েছে নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বুধবার (২১ মে) সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন অফিসসমূহের কোন কোন কর্মকর্তা/কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা বিভিন্ন পর্যায়ে কর্মরত শিক্ষক/শিক্ষিকাবৃন্দ, ম্যানিজিং কমিটি/গভর্ণিং বডির সভাপতি/সদস্য বিধি বর্হিভূত ব্যক্তিগত অভিযোগ/এমপিও সংশ্লিষ্ট আবেদনসহ অন্যান্য আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন না করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ে সরাসরি আবেদন দাখিল/প্রেরণ করে থাকেন। এরূপ সরাসরি প্রেরীত আবেদনের প্রেক্ষিতে কার্যক্রম/ব্যবস্থা গ্রহণের বিধিগত। এ জাতীয় আবেদন করার কারণে এ বিভাগের দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন কোন কর্মকর্তা/কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা বিভিন্ন পর্যায়ে কর্মরত শিক্ষক/শিক্ষিকাবৃন্দ, ম্যানিজিং কমিটি/গভর্ণিং বডির সভাপতি/সদস্যকে বিধি বর্হিভূত ব্যক্তিগত অভিযোগ/এমপিও সংশ্লিষ্ট আবেদনসহ অন্যান্য আবেদন যথাযথ কর্তৃপক্ষ ব্যতিত সরাসরি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করা হতে বিরত থাকার জন্য এতদ্বারা নির্দেশ প্রদান করা হলো।’

শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি সাভার ক্যান্টনমেন্ট পাবলি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসে মব, ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করলেন হার্ভার্ড…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন বিধিতে পরিবর্তন, সভাপতি নির্বাচন যেভাবে
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৭ ঘণ্টার বেশি সময় ধরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ গোবিপ্রবি উপাচা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ইস্যুতে ১৬ সদস্যের তিনটি তদন্ত কমিটি করল ঢাবি প্রশাসন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9