শিক্ষা সচিবের অতিরিক্ত দায়িত্বে মজিবর রহমান

২৪ জুলাই ২০২৫, ০৪:২৪ PM , আপডেট: ০১ আগস্ট ২০২৫, ০৯:১৯ AM
মো. মজিবর রহমান

মো. মজিবর রহমান © টিডিসি সম্পাদিত

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নতুন সচিব যোগ না দেওয়া পর্যন্ত সচিবের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ) মো. মজিবর রহমান। বৃহস্পতিবার (২৪ জুলাই) জারি করা এক অফিস আদেশে জানানো হয়েছে। 

অফিস আদেশে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নতুন সচিব যোগদান না করা পর্যন্ত এ বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ) জনাব মো. মজিবর রহমান (পরিচিতি নং-৫৬১৯) সচিবের রুটিন দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।

এর আগে, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করা হয়। পরে বুধবার (২৩ জুলাই) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত করা হয়।‌

 

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬