উপদেষ্টা মাহফুজকে মানসিক কাউন্সেলিং করার পরামর্শ জবি ছাত্রদল সদস্য সচিবের

১৫ মে ২০২৫, ০১:৫২ AM , আপডেট: ১৫ মে ২০২৫, ০১:১৭ PM
সামসুল আরেফিন

সামসুল আরেফিন © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলমান ছাত্র আন্দোলনের বিষয়ে উপদেষ্টা মাহফুজের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেছেন জবি ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন। তিনি বলেন, “উনি ব্যক্তিগত ক্ষোভের বশবর্তী হয়ে কথা বলছেন। এটা কোনোভাবেই সরকারের অবস্থান হতে পারে না। আমার পরামর্শ, তার মানসিক কাউন্সিল করা উচিত।”

তিনি আরও বলেন, “আজকে মাহফুল আলমের সঙ্গে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তার দায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নয়। এই দায় সরকারকেই নিতে হবে। উনি তার ব্যক্তিগত ক্ষোভকে প্রাধান্য দিয়েছেন, ফলে ব্রিফিং শেষ না করেই চলে গেছেন।”

রাত ১২টায় ‘জবি ঐক্য’ প্ল্যাটফর্মের সিদ্ধান্ত অনুযায়ী সামসুল আরেফিন ঘোষণা দেন আন্দোলন চালিয়ে যাওয়ার। বলেন, “আমরা রাজপথ ছাড়বো না। সারারাত শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করবো। যদি এখানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তার দায় সরকারকেই নিতে হবে।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “দুপুরের মতো আবার যদি আমাদের ওপর হামলা চালানো হয়, আমরা তা মেনে নেবো না। আমরা শান্তিপূর্ণভাবে থাকবো, কিন্তু আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই জায়গা ছেড়ে কোথাও যাবো না। কেউ রক্তচক্ষু দেখাবেন না।”

এদিকে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দিন বলেন, ‘ছাত্রদের আন্দোলনকে বিতর্কিত করতে কে বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বোতল নিক্ষেপ করেছে। এই ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।’

শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা রাজপথে অবস্থান অব্যাহত রাখবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো চাপ বা হামলায় তারা পিছপা হবে না।

গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950