মায়ের পায়ে ৯০০ ছাত্র-ছাত্রী

২২ জানুয়ারি ২০২০, ১১:০৬ AM

© সংগৃহীত

শ্রদ্ধা, সম্মান ও ভক্তির বহিঃপ্রকাশ স্বরূপ মায়ের পা ধুয়ে সম্মান জানালো প্রায় ৯০০ ছাত্র-ছাত্রী। পিরোজপুরের মঠবাড়িয়ায় মিরুখালী স্কুল অ্যান্ড কলেজের ওই উদ্যোগে মায়েরা তাদের সন্তানদের জন্য দুহাত তুলে দোয়া করেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) উপজেলায় প্রতিষ্ঠানটির মাঠে ব্যতিক্রমী ‘মা সমাবেশ’র আয়োজন করা হয়। এতে প্রায় ৯০০ ছাত্র-ছাত্রীল মা, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে বিদ্যালয়ের মাঠে ৯০০ মা’কে চেয়ারে সারিবদ্ধভাবে বসিয়ে ছাত্র-ছাত্রীরা তাদের নিজ নিজ মাকে পা ধুয়ে দেয়। পরে তা আবার মুছে দিয়ে সম্মান জানায়। এসময় মায়েরা তাদের সন্তানদের মাথায় হাত বুলিয়ে দোয়া করেন।

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছিলেন বিশিষ্ট কবি ও কথা সাহিত্যিক শামীমা সুলতানা। আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ নাসির উদ্দিন, প্রবাসী মিজানুর রহমান মিলন, শিক্ষক আব্দুল হামিদ, চিত্ত রঞ্জন হালদার, রোকনুজ্জামান শরীফ প্রমুখ।

হুমায়ূন আহমেদের হাতে গড়া প্রতিষ্ঠান শহীদ স্মৃতি বিদ্যাপীঠে …
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসি পাশ করলেন অভিনেত্রী ইসরাত অতিথি
  • ১০ আগস্ট ২০২৬
সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনায় তোপের মুখে ববি প্রশাস…
  • ১০ আগস্ট ২০২৬
এইচপি ও ‘এ’ দলের ক্রিকেটারদের ম্যাচ ফি দেওয়ার সিদ্ধান্ত বিস…
  • ১০ আগস্ট ২০২৬
পাঁচ হত্যা মামলায় নজরুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প…
  • ১০ আগস্ট ২০২৬
সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের ৫০০…
  • ১০ আগস্ট ২০২৬