দ্বাদশ শ্রেণিতে কলেজ ও বোর্ড পরিবর্তনের সময় বাড়ল

২৩ জানুয়ারি ২০২৬, ০২:১৩ PM
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা © ফাইল ফটো

২০২৪-২৫ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য অনলাইন টিসি (কলেজ পরিবর্তন) ও বিটিসি (বোর্ড পরিবর্তন) কার্যক্রমের সময়সীমা বৃদ্ধি করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। নতুন সূচি অনুযায়ী, আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে এ আবেদন প্রক্রিয়া শুরু হবে।

গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মুনসী হুমায়ুন কবিরের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে সময় বাড়ানোর এ সিদ্ধান্ত জানানো হয়।

এতে বলা হয়, শিক্ষার্থীরা কলেজ বা বোর্ড পরিবর্তনের জন্য আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। শিক্ষার্থীদের এ কাজের জন্য সরাসরি বোর্ডে আসার কোনো প্রয়োজন নেই। তারা সংশ্লিষ্ট কলেজের মাধ্যমেই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন।

অনলাইন ইটিসি বা বোর্ড পরিবর্তনের জন্য ৭০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো প্রক্রিয়াটি ডিজিটাল পদ্ধতিতে কলেজের মাধ্যমে সম্পন্ন হবে, তাই সশরীরে বোর্ডে যোগাযোগ করার দরকার নেই।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬