‘চা’কে ‘চো’ বানায়নি বাংলা একাডেমি

১০ আগস্ট ২০২১, ০৮:০৪ PM
ফেসবুক পোস্ট

ফেসবুক পোস্ট © স্ক্রিনশট

তুহিন আকবর নামক একটি ফেসবুক একাউন্ট থেকে গত ২ আগস্ট একটি পোস্টে বলা হয়, ‘‘চা কে ‘চো’ বানানো হলো।’’ পোস্টটিতে সময় টেলিভিশনের অনলাইন সংস্করণ সময়নিউজ ডটটিভির একটি লিঙ্কের স্ক্রিনশট যুক্ত করা হয়, যার শিরোনামে লেখা, ‘চা উচ্চারিতো হবে চো বলে- বাংলা একাডেমি।’

অথচ সময় টেলিভিশনের ওয়েবসাইটে এবং তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এমন কোনো প্রতিবেদনের হদিস পাওয়া যায়নি।

তা ছাড়া পোস্টের স্ক্রিনশট লিঙ্কের শিরোনামে বাংলা একাডেমির কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু বাংলা একাডেমির বাংলা বানান অভিধানের সর্বশেষ সংস্করণে চা বানানটি রয়েছে।

বাংলা একাডেমি বানান অভিধানের স্ক্রিনশট

গত ২২ মার্চ রায়হান আহমেদ নামক একটি ফেসবুক একাউন্ট থেকে পোস্টে বলা হয়, ‘চা’কে জোর করে ‘চো’ বানানো হলো। সেখানে সনিয়া ইসলাম নামক একটি একাউন্ট থেকে মন্তব্য করা হয়, ‘কাহিনী বুঝলাম না।’ ফলে রম্য ধাঁচের এসব পোস্টে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ রয়েছে বলে দেখা যায়।

কয়েকটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট

 

ডিআইইউর ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
চেয়ারম্যান প্রার্থীকে জীবন্ত পুড়িয়ে ফেলার হুমকি সাবেক যুবদল…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
এবার ‎জাকসুর উদ্যোগে চালু হলো ‘শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইট’
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
অন্তবর্তী সরকারের সহযোগিতায় জামায়াত রংপুর দখল করেছে: রাশেদ …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কিশোরগঞ্জকে ময়মনসিংহ থেকে যারা বের করেছে, তাদের অভিশাপ দিলে…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে বৈষম্যমূলক আচরণের অভিযোগ, প্রশাসনের অনুষ্ঠান বয়কট ছা…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬