আমেরিকার বিশ্ববিদ্যালয়ে জয়ের অধ্যাপক হওয়ার খবরটি গুজব

৩০ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৯ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫২ PM

© টিডিসি ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের হাইটেক অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক হিসেবে যোগদান করেছেন- সম্প্রতি এমন একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

তবে খবরটি সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত। আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট করেছেন মোহাম্মদ এ আরাফাত।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের হাইটেক অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক হিসেবে যোগদান করেছেন- এ ধরনের একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। খবরটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এ ধরনের মিথ্যা ও বানোয়াট খবরে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে।

পে স্কেল দুই বছর পেছানোর সুপারিশ আইএমএফের, আমলে নিতে চায় না…
  • ২৭ জুলাই ২০২৬
প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এ…
  • ২৭ জুলাই ২০২৬
ঢাবির সেমিকন্ডাক্টর রিসার্চ সেন্টার হতে পারতো পরবর্তী তাইওয়…
  • ২৭ জুলাই ২০২৬
এইচএসসি পাসে এসিআইতে সেলস অফিসার নিয়োগ
  • ২৭ জুলাই ২০২৬
ভাড়া বাসায় অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ
  • ২৭ জুলাই ২০২৬
শিক্ষার্থীদের আন্দোলনের পরদিনই সেই মহিলা কলেজে ৬ শিক্ষকের প…
  • ২৭ জুলাই ২০২৬