মাদ্রাসা শিক্ষা বোর্ডে দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে নির্দেশনা জারি

০৯ জুলাই ২০২৬, ০৪:২৬ PM
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড © টিডিসি সম্পাদিত

মাদ্রাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক শৃঙ্খলা সমুন্নত রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক নির্দেশনা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) মাদ্রাসা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামানের সই করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনা অনুযায়ী, সাধারণ কর্মদিবসে সব কর্মকর্তা-কর্মচারীকে সকাল ৯ টার মধ্যে অফিসে উপস্থিত থাকতে হবে। অনুমতি ছাড়া অফিস ত্যাগ করা যাবে না। তবে চলমান আলিম পরীক্ষা চলাকালীন পরীক্ষার দিনগুলোতে সকাল সাড়ে ৮টার মধ্যে বাধ্যতামূলকভাবে দপ্তরে উপস্থিত হতে হবে। 

এ ছাড়া পরীক্ষা চলাকালীন প্রতি শনিবার পরীক্ষা শাখা, আইসিটি সেল, কম্পিউটার শাখা ও প্রশাসনসহ পরীক্ষা সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে অফিসে উপস্থিত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটির দিনে কর্মস্থল ত্যাগে পূর্বানুমতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশে সতর্ক করে বলা হয়, বিনা অনুমতিতে অনুপস্থিতি, কর্মস্থল ত্যাগ বা বিলম্বে অফিসে এলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা বিধিমালা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রথমবারের মতো ইংল্যান্ড দলে এক সঙ্গে খেলবেন ‘বেলিংহ্যাম ব্…
  • ০৬ নভেম্বর ২০২৬
নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট পুনর্দখলের সময় এসেছে: বিজেপির স…
  • ০৬ নভেম্বর ২০২৬
ঢাবিতে একসময় মার্ক্স-লেনিন নিয়ে কথা বলা গেলেও আল্লাহ-রাসূলক…
  • ০৬ নভেম্বর ২০২৬
উপজেলা শিক্ষা অফিসারের কক্ষে প্রধান শিক্ষককে মারধর, সেই শিক…
  • ০৬ নভেম্বর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের চেষ্টা, আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫…
  • ০৬ নভেম্বর ২০২৬
৪৫তম বিসিএস: গেজেট পেয়েও শিক্ষা ক্যাডারে যোগ দেননি ৪৪ জন
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950