এইচএসসির শনিবারের পরীক্ষা নিয়ে যা জানাল চট্টগ্রাম বোর্ড

০৮ জুলাই ২০২৬, ০২:৫৯ PM
বৈরি আবহাওয়ার কারণে চট্টগ্রাম অঞ্চলে বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে

বৈরি আবহাওয়ার কারণে চট্টগ্রাম অঞ্চলে বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে © টিডিসি ফটো

দেশের চলমান বন্যা পরিস্থিতি ও বৈরি আবহাওয়ার পরিস্থিতি দেখে আগামী শনিবার (১১ জুলাই) অনুষ্ঠেয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ (আবশ্যিক) মাদ্রাসা ও কারিগরি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেবে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। পরীক্ষা নিয়ন্ত্রক(প্রেষণ) অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বুধবার (৮ জুলাই) দুপুরে দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, ‘আমরা আবহাওয়া অফিসে কথা বলেছি। বৃহস্পতিবারের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ বিষয়ে জেলা প্রশাসক, মন্ত্রণালয়সহ সবার সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এর আগে বুধবারের (৮ জুলাই) উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। এ পরীক্ষার নতুন তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। তবে সব পরীক্ষা হওয়ার পর স্থগিত পরীক্ষা নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরও পড়ুন: এইচএসসির স্থগিত পরীক্ষার সম্ভাব্য সময় জানাল বোর্ড

চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক(প্রেষণ) অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, ‘সদ্যই পরীক্ষা স্থগিত করা হয়েছে। এখনও নতুন তারিখ নির্ধারণ করা হয়নি। সাধারণ সব পরীক্ষা শেষ হলে স্থগিত হওয়া পরীক্ষা নেওয়া হয়। এ বিষয়ে সিদ্ধান্ত হলে জানিয়ে দেওয়া হবে।’

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬