রাজবাড়ীতে এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৫ পরীক্ষার্থী বহিষ্কার

০৮ জুলাই ২০২৬, ০১:৩১ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৬, ০২:০৯ PM
কালুখালী মহিলা কলেজ কেন্দ্র

কালুখালী মহিলা কলেজ কেন্দ্র © সংগৃহীত

রাজবাড়ীর কালুখালীতে এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৮ জুলাই) উপজেলার কালুখালী মহিলা কলেজ কেন্দ্র থেকে পরীক্ষা চলাকালে তাদের বহিষ্কার করা হয়।

জানা গেছে, বুধবার সকাল ১০টা থেকে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলাকালে নকল করায় ও মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে অবস্থান করায় কালুখালী সরকারি কলেজের ৪ ছাত্র ও ১ ছাত্রীসহ ৫ শিক্ষার্থীকে বহিস্কার করেছেন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিকদার মমতাজ আহমেদ।

কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, বেলা ১১টার দিকে পরীক্ষায় নকল করায় দায়ে কালুখালী মহিলা কলেজ কেন্দ্র থেকে ৫ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

উল্লেখ্য, এ বছর জেলায় এইচএসসি, আলিম ও এইচএসসি (ভোকেশনাল/বিএমটি) পরীক্ষার্থীর সংখ্যা ৯ হাজার ৩৬৮ জন।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬